-
চুনসুরকির অট্টালিকায় প্রেম!
– হেমায়েত হোসেন হিমুইচ্ছেগুলো ধুলোয় মিশে গেলে কে যেন নিঃশব্দে
গেয়েছিল ইচ্ছে দেবতার গান, আর
সেই গানের কস্তুরীঘ্রাণ আজও ভেসে আসে
ভাঙা প্রাসাদের করিডোর পেরিয়ে|
আমি দেয়ালে দেয়ালে খুঁজি তাকে—
কোনো এক হারিয়ে যাওয়া জমিদার নন্দিনীকে,
যে একদিন হাসির ফুলঝুরি ছড়িয়ে বাগানজুড়ে
ফুটিয়েছিল নতুন কুঁড়ির প্রেম|তার পায়ের নূপুরে ˆচত্রের অলস দুপুরে বেজেছিল
রিনিঝিনি সুর, কখনো সুরে, কখনো বেসুরে,
তবু হৃদয়ের গভীরে তা হয়ে আছে অনন্ত সংগীত|মদিরা আড্ডার ভিড়ে মন্দিরার তাল হারিয়ে গেলে
নিঃসঙ্গ হয়ে দাঁড়িয়েছিল প্রাসাদের দেয়ালের ওপারে?
নাটমহলের গোপন কুঠুরিতে আজও যেন জমে আছে
কারও দীর্ঘশ্বাস, অব্যক্ত প্রেম, গোপন কান্না|পলেস্তারা খসে পড়া ইঁটের ভাঁজে ভাঁজে ছুঁয়ে দেখি
এক নারীর লুকানো বেদনা, যে হয়তো ভালোবেসেও
শেষ পর্যন্ত হারিয়ে গিয়েছিল কোনো জ্যোৎস্না রাতে
কিংবা গভীর অমাবস্যায় হেঁটেছিল কারো বুকের পাঁজরে
সঙ্গে ছিল পাহাড়ি জলপ্রপাতের মতো উচ্ছ্বাসী প্রেম|তার আহত পায়ের নূপুরে বেজেছিল রুনুক-ঝুনুক
অভিমানে সেই সুরে কেঁপে উঠেছিল নিঝুম তারাভরা রাত|
আজও কান পেতে থাকি চুনসুরকির অট্টালিকার দিকে
যদি শুনতে পাই তার ফেলে যাওয়া মায়াভরা পদধ্বনি|
হারিয়ে যাওয়া সেই প্রেমিকার গন্ধ মিশে আছে বাতাসে
ভাঙা জানালায়, ধুলো জমা বারান্দায়|কামনা এসে আত্মার চারপাশে এমনভাবে জড়িয়ে ধরে,
যেন বহু জন্মের কোনো অদৃশ্য বন্ধন ফিরে এসেছে|
আমি অনুভব করি, কোনো এক অসমাপ্ত প্রেম
এখনো দেয়ালের ভেতরে নিঃশ্বাস নেয়|
দূর দিগন্তে তার চোখে হয়তো ছিল বর্ষার মেঘ
ঠোঁটে ছিল কদমফুলের গোপন সুবাস|
ˆশশবের মেঠোপথে যে মানুষটি তাকে ভালোবেসেছিল,
সে হয়তো আজও ফিরে আসে স্মৃতির ছায়া হয়ে|পুরোনো অট্টালিকার প্রতিটি ফাটল যেন একটি ইতিহাস
তাদের নীরব প্রেমপত্র হয়ে বেঁচে আছে যুগ-যুগান্তর
আমি সেই হারানো সুর খুঁজে ফিরি নিমগ্নতার ভেতর
যেখানে প্রেম মানেই ধ্বংসের মাঝেও অমর হয়ে থাকা|আর প্রতিটি নিশীথ রাতে মনে হয়, সেই নূপুরের শব্দ
এখনো হৃদয়ের ভাঙা দরজায় ধীরে ধীরে কড়া নাড়ে|2 Comments
Friends
মোনা মাহমুদ
@monamahmud
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
Nahida Khanam
@nahidakhanam
আশরাফ রনজন
@mohammedashrafulislamashrafranjan
Jiban Hasan
@jibanhasan
Daliya Begum
@daliyabegum
Pragya
@pragya
Sharmin Jahan
@sharminjahan

চুনসুরকির অট্টালিকা, নাটমহলের গোপন কুঠুরি কিংবা পলেস্তারা খসে পড়া দেয়াল—প্রতিটি শব্দে এক ধরণের মায়াবী বিষণ্ণতা আর আভিজাত্যের ঘ্রাণ লেগে আছে।