Profile Photo

Taposh Kumer deyOffline

  • taposhkumerdey
  • Profile picture of Taposh Kumer dey

    Taposh Kumer dey

    1 month ago

    সংকটের শ্লোক

    তাপস কুমার দে

    তুমি বর্ণমালা পরবর্তী দিব্যজ্ঞান
    সূর্যোদয় যুবকের দেহ
    ওষ্ঠে বেঁধে রাখি জলের রাতুল
    উপাখ্যানের সমাপ্তিতে ভাসছে ধ্রুপদীর ছিন্ন মাথা

    পরজন্ম লেখার সুদূর বৃক্ষরা অতিথি পরায়ণ
    নাভী সন্ত্রাস কারুর রক্ত অধিবাস
    জরায়ু ভরা রাস্তা লেখে আদর, ফসলের মাঠ
    ধারণাতে ঋতু সংকট, মুন্ডুহীন শ্লোক!

    সম্মুখে স্থির গাছের মলিন ছায়াপথ
    দু’হাত মাটি ডলে বানালে পুতুল
    বর্ষা আনতে আকাল চৈত্রে নাকে নোলক
    মিছিলে সন্ধ্যা নামে ভীত কৃষকের কাল

    কিছু জন্ম জোনাকি ঝরা ভ্রমর
    নিরুপায় ভাদ্র ঝরা দিন বৃষ্টি লেখা
    বাকিটা ঘুমিয়ে পড়া ছায়াছায়া ধাতু
    খাদ্যশৃঙ্খলে ঢুকে পড়ে ধল প্রহরের আলো

    তাপস কুমার দে
    ০১৭১৮৮২৯১৭৯

    3
    5 Comments
Skip to toolbar