-
“তবুও তোকেই ভালোবাসি”
Mamun- অনুভূতির আজন্ম গল্পকার।তবুও দূরে গেছিস, দিয়েছিস কেবল একবুক অবহেলা,
আমার বুকের ভেতর এখন শুধুই শূন্যতার মেলা।
যেখানে আদর ছিল, সেখানে আজ পাথর-কঠিন দেয়াল,
তুই তো রাখিসনি আমার ভাঙা স্বপ্নের কোনো খেয়াল।আমাকে ছুঁড়ে ফেলেছিস এক নিস্তব্ধ আঁধারের ঘরে,
যেখানে অনুভূতিরা রোজ একটু একটু করে মরে।
চারপাশে জমাট বাঁধা অভিমান আর কষ্টের গন্ধ,
তুই নিজ হাতে করেছিস আমার বেঁচে থাকাটা বন্ধ।সবাই ভাবে আমি বুঝি তোকে ভুলে গেছি রাগে,
কিন্তু তোর স্মৃতিগুলোই আজও আমার ভেতর জাগে।
এ কেমন মায়া বল, কেমন এই অদ্ভুত টান!
তোর দেওয়া আঘাতেই আজও বাঁচে আমার প্রাণ।সব অধিকার ফুরিয়েছে, ফুরিয়েছে আমার সব দাবি,
তুই তো নিজেই আমার ফেরার পথে লাগিয়েছিস চাবি।
তবুও শেষ নিশ্বাসে বলি, মুখে মেখে ম্লান হাসি—
আমি তোর অবহেলার কফিনে শুয়ে আজও তোকেই ভালোবাসি।4 Comments -
Friends
Fatima Sadia
@fatimasadia
সাইফুন নেসা সীমা।
@mehermehershima
রিফায়াত নিগার
@refayat-nigar
সুরঞ্জিত দাস
@suranjitmastergmail-com
তাসনিম শাহরিয়ার
@tasnimmmm
nur jahan
@taniaakter
nili
@nili
কাজী আনিসুল হক
@kajeanisulhaque
মোঃ শামীম রহমান
@shamimrahman



‘আমি তোর অবহেলার কফিনে শুয়ে আজও তোকেই ভালোবাসি’—পুরো কবিতার সমস্ত কষ্ট আর অভিমান যেন এই একটি লাইনে এসে আছড়ে পড়েছে।