-
একাই থাকে
আয়েত হোসেন উজ্জ্বলঅনেক মানুষ একাই থাকে-
একাই কাঁদে
একাই বাঁধে আপন করে
অনেক দূরের মানুষটাকে!
কষ্ট নামের পাথরটাকে
বুকের মাঝে আগলে রাখে
রঙিন জামায় আড়াল করে।অনেক মানুষ একাই ডাকে
অনধিকার চর্চা করে
একাই ডাকে, ডেকে ডেকে
পায়না সাড়া জীবন ভরে।অনেক মানুষ একাই ভাসে
বাস্তবতার নিঠুর তোড়ে!
একাই হাসে নিজের হাতে
নিজের করা সর্বনাশে।
কাছের মানুষ হয়না আপন
দূরের মানুষ থাকে দূরে
সামনে পিছে ফুলের বাগান
অনেক মানুষ মাঝেই পোড়ে।অনেক মানুষ একাই থাকে
কেউ ডাকেনা নাম ধরে তার
মরণ এসে ঠিকই ডাকে!1 Comment
Friends
Sadman Ishrak
@sadmanishrak
মো: নাজমুল আখতার
@faith
Sanaullah Al-Mubin
@sanaullahal-mubin
Amrita Sardar
@amritasardar
Mahmudul Hasan
@mahmudulhasan1
Ismail Mahmud
@ismailmahmud
কে বি আর, রিকন কফিল (উদ্দীন)
@kaphiluddin
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor


‘কেউ ডাকেনা নাম ধরে তার, মরণ এসে ঠিকই ডাকে’—এক কথায় মাস্টারপিস!