Profile Photo

Mahmudul HasanOffline

  • mahmudulhasan1
  • Profile picture of Mahmudul Hasan

    Mahmudul Hasan

    • 5 months, 1 week ago

    শৈশবের স্মৃতিগুলো অমূল্য। আজকের শিশু যে সুখকর মুহূর্তগুলোর মধ্য দিয়ে বেড়ে ওঠে, সেগুলোই একদিন হয়ে ওঠে মধুর স্মৃতি। ঘটনা শেষ হয়ে যায়, কিন্তু স্মৃতি মধুর হয়ে বেঁচে থাকে চিরকাল। আজকের ঘটনাটি নগণ্য নয়, এটি আমাকে অনেক ভাবিয়েছে। কোনো আনুষ্ঠান নয়, কোনো উৎসব নয় — তবু আমাদের মাদ্রাসার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ছাত্রদের কাছে আজকের এই মুহূর্তটি ছিল আনন্দময়।মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে ছাত্ররা যার যার পড়ার স্থানে যাচ্ছিল। আমি দোতলায় গেলাম বিশেষ জামাতের বাংলা বই আনতে — পরীক্ষার প্রশ্ন তৈরি করব বলে। দরজায় গিয়ে শুনলাম ছেলেদের হৈ-হুল্লোড়। তখনো কোনো ওস্তাদ আসেননি। বিশাল কক্ষটিতে একটি পাখি উড়ে বেড়াচ্ছে।
    দৃশ্যটি দেখে মনে পড়ে গেল আমার শৈশবের পাখিময় দিনগুলোর কথা।
    এ মুহূর্তটি ধমক দেওয়ার নয়, কিংবা শাসন করার নয়। তারা যে আনন্দ পাচ্ছে, তা কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। তাই আমি দাঁড়িয়ে রইলাম। দেখলাম — পাখিটি এদিক-ওদিক উড়ছে, আর ছেলেগুলো তার পিছু ছুটছে।
    আমি শুধু বললাম, “পাখিটাকে বাইরে বের করে দাও। ওটাকে মেরো না।”
    কয়েকজন ছাত্র সঙ্গে সঙ্গে বলে উঠল, “না স্যার, ওটাকে মারব না। আমরা পাখিটাকে বাঁচাতে চাই।”
    কথাগুলো শুনে মন আশ্বস্ত হলো। পাখি বিষয়ে নবীজির (সা.) অনেক শিক্ষা রয়েছে। তারা সেই নববী শিক্ষায় শিক্ষিত — এটা বুঝতে পারলাম। লক্ষ করলাম, কক্ষের সবগুলো পাখা তারা আগেই বন্ধ করে দিয়েছিল — যাতে পাখায় লেগে পাখিটি আহত না হয়।
    ছোট ছোট এই ছেলেগুলো কত মানবিক! তারা পাখিটিকে বাইরে বের করে দিতে চাইছে, কিন্তু পাখিটি অবুঝ — সে এদিক-সেদিক ছুটে বেড়াচ্ছে।
    আমি দেখলাম তাদের মাঝে মানবতা, আর দেখলাম উপচে পড়া আনন্দ ও হর্ষ।

    3
    1 Comment
    • একটি ছোট্ট পাখি আর একদল নিষ্পাপ শিশুর এই আনন্দময় মুহূর্তটি মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি এনে দিল।

Skip to toolbar