Profile Photo

Ahnaf ZahriiOffline

  • Ahnaf-Zahrii
  • Profile picture of Ahnaf Zahrii

    Ahnaf Zahrii

    • 5 years, 3 months ago

    দুপুর হয়েছে।
    আমার খাবার টেবিলে রাখা আছে একগ্লাস রক্তের শরবত। প্লেটে সাঁজানো আছে মধ্যবিত্তের পাঁজরের হাড়; যুবক বেকারের কলিজা, প্রেমিকের আধপোড়া হৃদপিণ্ড, কিশোরীর খুবলানো লাল জবার যোনি, নির্দেশ দেয়া আঙুল, লেখকের মাছি ওঠা মগজ, বিত্তশালীর কৃমি ও বোকা মানুষের মুন্ডু। প্রতিবারের মতো দাঁড়িয়ে চেয়ে থাকি প্রতিদিন- অবাক হই না, ঘেন্না লাগে না। জানালার মাটিতে বৃষ্টির ভেজা গন্ধ, আর আমার সারা ঘরে বাতাসে রক্তের গন্ধ- আমি শহর দেখতে নামি…

    আমি দেখি… সারা পথজুড়ে গাঢ় লালের আলপোনা, মেঘের জোয়ারে ভাসিয়ে নিচ্ছে এদিক থেকে ওদিকে। কিছুদূর সামনে এক কুকুরের লাশ, তার পাশেই কেবল জন্ম নেয়া মৃত নবজাতক ও অর্ধলাঙ্গ মা; তার চোখে মুখে হতাশা নেই, গ্লানি কষ্ট ও আবেগের ছাপ নেই, দু’পা দু’দিকে ছড়িয়ে চেয়ে আছে একদিকে, আর নবজাতকটি উল্টো হয়ে পরে আছে তার বাহুর ওপর- আমি সামনে হেঁটে যাই। আকাশ এখন আর দেখা যায় না, শেষবার আকাশ দেখেছি কয়েক শতাব্দী আগে। আজ ওপরে যত চোখ যায় ততই ধূসর কনক্রিট, পৃথিবীকে এখন মনে হয় এক বৃহত্তর ঐশ্বরিক অ্যাপার্টমেন্ট। আমি আরো কিছুদূর সামনে যাই। দূরের পাকা মাঠে একদল বিলাসী পায়রা মেতে উঠেছে বৃষ্টির শ্বেতস্রাবে; হাহা হিহি খুনশুটি- একে অন্যের গায়ে ডলাডলি ও অনুভুতি বিনিময়। আমি চেতনার আরো শুন্যে পৌছাই। আমি কোথায় আছি- আমি জানি না, আমার কি পরিচয়- তাও আমি জানি না। আমার অস্তিত্ব টিকে ছিলো হাজার বছর; পৃথিবীর এ সময়ে আমায় রোগে খাচ্ছে- অত্যন্ত জটিল এক অচেনা রোগ…

    4
    2 Comments

Friends

Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar