Profile Photo

ওমর ফারুক সেন্টুOffline

  • Omar
  • ফাগুনের ঝরা পাতায় আজ

    মন ভালো করার সেই

    মরমরে শব্দ নেই—

    আছে হ্নদয় ভাঙা হাহাকার ।

    কোকিলও আজ গায় না গান

    শুধু কেঁদে কেঁদে হয় একাকার।

    ফাগুনের এই মাতাল হাওয়ায় মন আজ

    দোলছে না দেখে—শুধালো আমা’

    আজ কি সে পড়বে বিদায়ের মালা?

    সিঁদুর রাঙা গোধূলির রদে আজ

    সাতার কাটল না মন—

    ভেসে বেড়াল বেদনার ভেলা কেবল,

    আর বয়ে বেড়াল কষ্ট সব

    প্রজাপতি নিজ ডানায়।

    ভ্রমরও আজ গুনগুন করে গাইলো না

    শুধু মিনমিন করে শুধালো ভ্রমর

    আজ কি সে হয়ে যাবে পর?

    শিমুল ফুলে আজ মধুপায়ী পাখি নেই

    আছে রক্তাক্ত হিয়া

    আর খুবলে খাওয়া দাড়কাক,

    শিমুলের ডালে আজ আগুন

    পুড়ছে বসন্ত—

    ভিটে–মাটি ঘর,

    শুধু বেঁচে যাওয়া ছোট্ট কুটিরটি

    শুধালো আমায়—

    সে কি আজ যাবে অন্যের ঘর? সাহারার বুকে আজ কাফেলা নেই—

    আছে এক ঘোরান্ধ প্রেমিক

    যে মরীচিকার আবর্তে মরে।

    সন্ন্যাসী তাই শুধালেন না কিছু

    শুধু কহিলেন,

    ঝড় চলে যায় ঝড়ের বেগে

    কিছু ধুলাবালি উড়ে যায় সাথে

    মরুর বালি তবু তেমনি থাকে

    যেমন চিকচিক করতো আগে।

    6
    10 Comments
    • ‘ভ্রমরও আজ গুনগুন করে গাইলো না / শুধু মিনমিন করে শুধালো ভ্রমর / আজ কি সে হয়ে যাবে পর?’—বিদায়ের এই আকুতি বড্ড চেনা, বড্ড কষ্টের। অনবদ্য প্রকাশ!

    • বিরহী বসন্তের এক বিষণ্ণ কাব্য…..🖤

    • হৃদয়ে বাজে বিদায়ের করুণ সুর
      ফাগুনের হাওয়ায় বেদনার নীল ছোঁয়া

    • এক অপার্থিব হাহাকারের বয়ান। হাজারো মানুষের মনের কথাগুলোই তুলে এনেছেন। শুভকামনা রইলো।

    • শচীনদেব বর্মনের গানগুলির কথা মনে আসলে কেন যেন। খুব সুন্দর লেখা …

    • ভাই লিখছি সেই ১৯৮৭ সাল থেকে। এখনো নিজেই তেমন শিখে উঠতে পারিনি। তাই আর কারো ভুল ধরবার মত বিদগ্ধ পাঠক আমি নই। তবে সুন্দরের পুজারি হিসেবে বলতে পারি, কবিতায় শব্দ চয়নে আরও যত্নবান হলে ভালো হয়। সাধু চলিতের মাখামাখিটা বড্ড চোখে বাজে। এটুকুই। বাকি আপনার সাবধানতা।

Skip to toolbar