-
আমি তখন মানুষের ভিড়ে
এক অদৃশ্য মানুষ—
নিজের ভেতরেই হারিয়ে যাওয়া এক নামহীন সত্তা।
মনের দেয়ালে ফাটল ধরেছিল,
বাস্তব আর বিভ্রম হাত ধরাধরি করে
আমাকে নিয়ে যাচ্ছিল অন্ধকারের দিকে।
আমি হাত বাড়িয়েছিলাম—
কারও কাছে নয়, মানুষের কাছে;
বলেছিলাম,
“একটু থামো, আমি পড়ে যাচ্ছি,
আমার হাতটা ধরো…”
কিন্তু তারা তখন ব্যস্ত—
সৌভাগ্যের সিঁড়ি বেয়ে উঠছে,
নিজের স্বপ্নের আকাশ ছুঁতে ছুঁতে
নিচে পড়ে থাকা মানুষটিকে ভুলে গেছে।
আমি দারে দারে গেছি—
ভালোবাসার ভিক্ষুক হয়ে,
এক ফোঁটা সহানুভূতির জন্য
হৃদয় পেতে দিয়েছিলাম।
শুনেছিলাম, মানুষের বুক ভরা প্রেম—
কিন্তু আমার জন্য
সেই দরজাগুলো ছিল বন্ধ, নীরব, অচেনা।
তারা ভালোবাসাকে মেপেছে দামে,
স্পর্শকে বানিয়েছে বাণিজ্য,
অন্ধকারের আড়ালে লেনদেন হয়েছে অনুভূতির—
আর আমি,
সেই বেচাকেনার নিচে চাপা পড়ে
হারিয়ে গেছি নিঃশব্দে।
তবুও আমি বলেছিলাম—
আমার সমস্ত শক্তি, সমস্ত সাধনা দিয়ে—
“আমি তোমাকে ভালোবাসি,
আমাকে বাঁচাও…”
আমার কণ্ঠ কেঁপেছিল,
কিন্তু পৃথিবী কাঁপেনি;
আমার চোখ ভিজেছিল,
কিন্তু কারও চোখে জল আসেনি।
সেদিন আমি দেখেছি—
মানুষের ভেতরের নীরবতা,
সাজানো মানবতার মুখোশ খুলে গেলে
কতটা নির্দয় হয় পৃথিবী।
তাই আজ আমি বলি—
আমি ঘৃণা করি সেই মানবতাকে,
যা শুধু কথায় বেঁচে থাকে,
কাজে নয়।
তবুও—
আমি নিষ্ঠুর নই।
আমার দগ্ধ হৃদয়ের গভীরে
এখনো ভালোবাসা বেঁচে আছে—
অগ্নির ভেতরেও যে নিভে না,
অন্ধকারের মাঝেও
যে আলো হয়ে জ্বলে।3 Comments
Friends
জহীর মুহাম্মদ
@johirmuhammad
মো. শাহিন সিকদার
@mdshahinshikder
Promit Chowdhury
@promitchowdhury
Sadman Ishrak
@sadmanishrak
মো: নাজমুল আখতার
@faith
Sanaullah Al-Mubin
@sanaullahal-mubin
Amrita Sardar
@amritasardar
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor




‘আমার কণ্ঠ কেঁপেছিল, কিন্তু পৃথিবী কাঁপেনি; আমার চোখ ভিজেছিল, কিন্তু কারও চোখে জল আসেনি’—লাইনগুলো বুকের ভেতর একটা ধারালো তীরের মতো বিঁধে যায়। অসাধারণ লেখনী!