Profile Photo

মিহির চৌধুরী ইমনOffline

  • mihirChowdhuryEmon
  • বাবা
    – মিহির চৌধুরী ইমন

    আমি কেবলি’ই তোমারে দেখতে পাই
    বোরুধানের পাকা শিষে,বৃষ্টির রুপালি ফোটার মতন
    আবার আমার অশ্রুশিক্ত চোখে।

    আমার চোখে, তুমি নিষ্পাপ ছিলে
    ঘাসের ডগায় জমে থাকা শিশিরের মতন
    পবিত্র ছিলে কাদা মাটিতে স্বচ্ছ জলের ন্যায়
    সুন্দর ছিলে সহজ সরল মানুষের হাসিতে।

    প্রিয় বাবা
    কখনও জ্বলেছো আলো হয়ে
    কখন অন্ধকারে ডুবে,
    তুমি শিখিয়ে’ছো বাস্তবতার সমীকরণ।

    বাবা
    ভাগ্য যদি কবিতা হতো
    তাহলে সব চাইতে সুন্দর করে সাজিয়ে আমি তোমাকে লিখতাম।

    6
    8 Comments
Skip to toolbar