Profile Photo

রাইসা আনজুম (পর্শি)Online

  • raisaanjumporshi
  • “আজকাল মানুষ কবিতা পড়েনা”— ব্যাঙ্গাত্মক ভাবে কথাটা আমাকে বলেছিলেন হাইস্কুলের এক টিচার। আমার তখন বয়স ১৩, কোভিডের আগের ঘটনা, সাল ২০২০। কথাটা বলার কারণ হচ্ছে ওনার প্রিয় ছাত্রীর গল্প স্কুলের ম্যাগাজিনে প্রকাশ না হওয়া বরং আমার কবিতার স্থান পাওয়া। প্রচন্ড কষ্টে রাতে বালিশে মুখ গুঁজে ফুঁপিয়ে কেঁদেছিলাম সেরাতে।

    গতো বছর ছায়া প্রকাশনার সম্পাদক হাসিব ভাইয়া এবং প্রকাশক রানা ভাইয়ার সাহায্যে আরো কয়েকজন কবির সাথে যৌথভাবে আমার কবিতা প্রকাশ হয়। একই সাথে এই বইয়ে আমার কবি বাবার কবিতাও প্রকাশ হয়। বাবাকে না জানিয়েই সবটা করা। নিজের লেখা প্রকাশের প্রতি তেমন আগ্রহ পান না বাবা। বাবা দারুণ খুশি হয়। তবে বই যেদিন বাবার হাতে দেই, বাবা খুব আক্ষেপ নিয়ে বলে, ” আজকাল মানুষ কবিতা পড়ে না।”

    তুলটের সাথে যোগাযোগ অনেক আগে থেকে। শুধু লেখার সাহস হয়নি। অনেক সাহস করে পোস্ট করতে শুরু করলাম অবশেষে। জানাবেন কেমন লিখি। আমি ছোট একটা মানুষ, অনেক কিছু বুঝিনা, জানিনা। ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন আর উপদেশও দেবেন।

    ধন্যবাদ।

    9
    10 Comments

আমি রাইসা আনজুম পর্শি, জন্ম ঢাকার ধানমন্ডিতে, সাভারে বেড়ে ওঠা। এখনো বাড়ছি। ডাইরিতে টুকটাক লিখি, দুই-একটা কবিতা প্রকাশ হয়েছে, তাতে কিছু লোকের প্রশংসা পাই এতে লেখালেখির প্রতি আগ্রহ বাড়ে৷ কবি বা লেখিকা হওয়ার চাইতে পাঠিকা হতে বেশি পছন্দ করি। প্রচুর বই পড়ি। আকাশ দেখতে পছন্দ করি, কথা বলতে আর মানুষের কথা শুনতে পছন্দ করি, যেকোনো বয়সের মানুষের সাথে আলাপ জমাতে পারি। বড়ো হচ্ছি তো, হয়তো সামনেই কিছু একটা করে ফেলবো। আপাতত পড়ছি, লিখছি এ-ই।

Skip to toolbar