Profile Photo

রাইসা আনজুম (পর্শি)Offline

  • raisaanjumporshi
  • নিয়তি
    রাইসা আনজুম

    তোমাকে সবটুকু আদর নিংড়ে দিতে,
    নীলমণি লতার বুক যেন যায় ফেটে।
    তুমি কল্পনায় বাস করো।
    তোমার বিষাদে,
    সুখ পাখি কাঁদে।
    তোমার অশ্রু,
    প্রজাপতির রঙ কাড়ে।
    তুমি রাজা, ভাবছো হেরে যাবে?
    সুন্দর এক ভোর আসুক তোমার জীবনে
    সে আশায়,
    ডাকিনী তোমার ইশ্বরের আরাধনা করে।
    তুমি ভাবছো হেরে যাবে?
    যামিনী তোমার চরণে লুটে
    কোনকালে হাহাকার করবে।
    সেইদিন হেরে যাবে-নিয়তি।

    প্রকাশনা বিবরণ:
    বই: বসন্তের বিকাল
    সম্পাদক: হাসিবুর রহমান
    প্রকাশক: জুয়েল আহমেদ রানা,
    ছায়া প্রকাশনা,
    ৩৪ বাংলাবাজার, ঢাকা।
    প্রথম প্রকাশ: অমর একুশে বইমেলা-২০২৫

    8
    6 Comments
    • বিষাদে সুখের মায়াবী সুর…..🤍

    • অদম্য প্রাণের সাহসী উচ্চারণ

    • কবি রাইসা আনজুম খুব সংক্ষিপ্ত লাইনে এমন এক মানসিক জগত তৈরি করেছেন, যেখানে ভালোবাসা, হাহাকার, আশা এবং নিয়তির বিরুদ্ধে এক নীরব বিদ্রোহ একসাথে মিশে গেছে। “তোমার অশ্রু, প্রজাপতির রঙ কাড়ে” — এই লাইনটি বিশেষভাবে চিত্রধর্মী ও কাব্যিক।

      কবিতার শেষাংশে “সেইদিন হেরে যাবে-নিয়তি” উচ্চারণটি পুরো কবিতাকে এক ধরনের আত্মবিশ্বাসী পরিণতি দিয়েছে। আধুনিক রোমান্টিক ও প্রতীকী কবিতার স্বাদ যারা পছন্দ করেন, তাদের জন্য এটি বেশ অনুভবনির্ভর একটি রচনা।

    • “তোমাকে সবটুকু আদর নিংড়ে দিতে,/নীলমণি লতার বুক য্যানো যায় ফেটে “__ তীব্র অনুভূতির প্রকাশ! শুভকামনা রইলো।মঙ্গল হোক আপনার।

আমি রাইসা আনজুম পর্শি, জন্ম ঢাকার ধানমন্ডিতে, সাভারে বেড়ে ওঠা। এখনো বাড়ছি। ডাইরিতে টুকটাক লিখি, দুই-একটা কবিতা প্রকাশ হয়েছে, তাতে কিছু লোকের প্রশংসা পাই এতে লেখালেখির প্রতি আগ্রহ বাড়ে৷ কবি বা লেখিকা হওয়ার চাইতে পাঠিকা হতে বেশি পছন্দ করি। প্রচুর বই পড়ি। আকাশ দেখতে পছন্দ করি, কথা বলতে আর মানুষের কথা শুনতে পছন্দ করি, যেকোনো বয়সের মানুষের সাথে আলাপ জমাতে পারি। বড়ো হচ্ছি তো, হয়তো সামনেই কিছু একটা করে ফেলবো। আপাতত পড়ছি, লিখছি এ-ই।

Skip to toolbar