-
“মেকি আবরণের চাদর”
Mamun-অনুভূতির আজন্ম গল্পকার।হাসিটা আমার নিছক এক মেকি আবরণের চাদর,
ভেতরে হাড়ের মড়মড়ানি আর অবহেলার আদর।ঠোঁটের কার্নিশে আমি যে নিখুঁত বসন্ত ফুটিয়ে রাখি,
তার আড়ালে আসলে রোজ একটা আস্ত হেমন্ত নিঃশব্দে ঝরে পড়ে।
মানুষ দেখে আমার চোখের আয়নায় কেবলই উৎসবের রোশনাই,
অথচ কেউ টের পায় না, পাঁজরের ঠিক নিচে—
কিভাবে একটা জ্যান্ত মানুষের স্বপ্নগুলো প্রাচীন শিলালিপির মত ক্ষয়ে যাচ্ছে!তুমি তো অপ্রয়োজনীয় ভেবে কবেই আমাকে বিস্মৃতির হিমঘরে ফেলে রেখেছো,
তাই আজকাল আর নতুন করে কেনো মায়ার ছায়ায় দাঁড়াতে ইচ্ছে করে না।
বরং তোমার দেওয়া ওই হিমশীতল অবহেলাগুলোকেই বড্ড আপন মনে হয়,
যেন ওরাই আমাকে খুব ভালোবেসে পরম মমতায় জড়িয়ে রেখেছে।বাইরে আমি পৃথিবীর সবচেয়ে ঝলমলে এক জ্যান্ত মানুষ,
আর বুকের ভেতর কেবলই এক নির্জন গোরস্থান, আর তোমার অবহেলার আদর।4 Comments
Friends
Fatima Sadia
@fatimasadia
সাইফুন নেসা সীমা।
@mehermehershima
রিফায়াত নিগার
@refayat-nigar
সুরঞ্জিত দাস
@suranjitmastergmail-com
তাসনিম শাহরিয়ার
@tasnimmmm
nur jahan
@taniaakter
nili
@nili
কাজী আনিসুল হক
@kajeanisulhaque
মোঃ শামীম রহমান
@shamimrahman



অবহেলার চাদরে মোড়া মন…..🤍