Profile Photo

কুমুদ শুভ্র ফারুকOffline

  • KUMUDSHUVROFARUK
  • ২০/০৫/২৬

    রূপ-পরী(১৫)

    — কুমুদ শুভ্র ফারুক

    “কতদিন পরে তোমার মুখ-খানি দেখছি পরী
    প্লিজ, এসো না! বুকের মাঝে একটু জড়িয়ে ধরি!”
    – একটুও ছোঁবে না আমায় রূপ! ধরবে না হাতও!
    নিষ্ঠুর তুমি যতোটা; ততোটা নয় চোর- ডাকাতও!
    “তাই অভিমানে গাল ফুলিয়েছো? মুখ অতো ভার?”
    – নাহ! কী লাভ? আমার অভিমানে যায় আসে কার?
    “বাহ! অভিমান করলেতো তোমাকে দেখায় আরো সুন্দর!”
    – একদম ঢং করবে না! ইতর-পাজি! বদমাশ- বান্দর!
    “ওরে বাবা! এত গালি একসাথে কেমনে হজম করি!
    তবে বরফ যখন গলেছে, এবার হাত দু’খানি ধরি?”
    – ধরো! কী লক্ষ্মী ছেলে! আর সাজতে হবে না সঙ্!
    “সাজবো! জনমে জনমে তোমার সাথেই করবো ঢং!”
    – খুব বুঝি সিগারেট খাও? ঠোঁট হয়েছে কী কালো!
    “চুমু খেতে বুঝি আর লাগবে না তোমার ভালো?”
    – শহরে তোমার চারদিকে এখন কত রূপসীদের জোট!
    এখন তোমারই কি আর ভালো লাগবে আমার ঠোঁট?
    “এইসব বুঝি ভাবা হয় খুব? ভেবে ভেবে মন খারাপ!
    তাই কেঁদে কেঁদে সারা? একদিন না করলে আলাপ?”
    – বয়েই গেছে তোমার জন্য কাঁদতে! তুমি আমার কে হও?
    “তুমি ছাড়া আমি শুন্য মানুষ! আমি ছাড়া তুমিও কেউ নও!”

    কলারোয়া, সাতক্ষীরা।
    ১০/০৪/১৫শুক্রবার

    4
    6 Comments
Skip to toolbar