Profile Photo

Abcde gh.Offline

  • abcdegh.
  • Profile picture of Abcde gh.

    Abcde gh.

    3 weeks, 4 days ago

    ফিটাস

    তোমার কোলে অসাড় শিশুটা,
    পিঠজুড়ে ডোবা জারক রসে ফিটাস।
    তোমার কাছে আমাকে ধরে—
    বেঁচে না থাকার আমার মুখটি
    তোমায় দেখতে দেয়।

    মৃত্যু হয় এ শরীরে,
    তবুও তুমি আমার মা।
    তোমাকে ভালোবাসি আমার
    এই অবশ চেতনায়।

    তোমাকে বলবো না আমি
    আমার আর কোনো কিছুই,
    আমার আর কোনো অনুভূতি।
    আমার ছোট্ট হাতটা ধরেছিলে;
    কেঁপেছিলো কি তোমার হৃদয়?
    আমার ছোট্ট শরীর তোমার বুকে গুঁজে
    কেঁদেছিলে—
    কেঁপেছিলো কি, মা, তোমার হৃদয়?

    2
    1 Comment
Skip to toolbar