-
নিভৃত হৃদয়ের ধ্রুবতারা”
# আয়েশা _আক্তার _শিরিন।
বর্ষার প্রথম প্রভাতে কদম ফুলের সুবাসে,
শুভেচ্ছা জানাতে এলে তুমি নীরব আভাসে।
ভোরের স্নিগ্ধ আলো হয়ে হৃদয় কাননে,
দোলা দিয়ে গেলে তুমি গোপন স্পন্দনে।
তুমি যেন ধ্রুবতারা জীবনের আকাশে,
তোমারই পরশ লাগে স্বপ্নের উচ্ছ্বাসে।
পাশে যখন থাকো তুমি নীরব হাসিমুখে,
জীবন তখন রঙিন হয় সুখেরই সুখে।
অকারণে নাম ধরে ডাকো যখন কাছে,
ভালো লাগার আবেশে যাই তব ভেসে।
আমি যদি অসুস্থ হই, হও তুমি ব্যাকুল,
ওষুধ খেতে ভুললে মুখে নামে বিষাদ কূল।
রেগে গিয়ে বকো যখন উদ্বিগ্ন নয়নে,
আমি তখন হাসি চুপে ভালোবাসার সনে।
তোমার হাসিমুখ দেখি যেই ক্ষণে,
হৃদয় কেঁপে ওঠে অচেনা স্পন্দনে।
তোমার বিহনে মন থাকে উদাস,
অপেক্ষায় কাটে দিন স্বপ্নেরই আশ।
তুমি আছ বলেই জীবন এত মধুর,
তোমারি ভালোবাসায় হৃদয় ভরপুর।
Friends
Sahriar Rubaiat
@sahriarrubaiat
Daliya Begum
@daliyabegum
Farid Islam
@faridislam
কোহিনুর বেগম
@kohinoorbegum
TUHIN
@tuhin1
মোঃ হাফিজুল ইসলাম
@mdhafizulislam
Pragya
@pragya
Drako Shajib
@drako
Neel tripura
@neel
