Profile Photo

কোহিনুর বেগমOffline

  • kohinoorbegum
  • চিঠি

    ইচ্ছে করে
    তোমায় একটা চিঠি লিখি।
    দীর্ঘ একটা চিঠি।
    আমার যত রাগ,অভিমান
    দুঃখ যত আকাশ সমান
    সবই লিখি তোমার তরে।
    তোমার বিরুদ্ধে আমার যত অভিযোগ
    সব,সব কিছু লিখে তোমাকে জানাই।
    তুমি হাসবে,রাগ করবে,
    গভীর মনোযোগ দিয়ে
    চিঠিটা পড়বে।
    আর
    মনে মনে বলবে এত অভিযোগ তোমার।
    এতোদিন বলনি কেন?
    মনে মনে কত কি যে লিখি
    কত কষ্ট,কত কথা
    নিঃশব্দে…Read More

    2
    6 Comments
    • এতদিন বলোনি কেন? ❤️❤️❤️

    • আপনার লেখা এই লাইনটি—”যে চিঠি তুমি কোনোদিন পাবে না, সেটা লিখে কী লাভ, বলো”—সত্যিই খুব বেশি আবেগী আর কষ্টের। প্রিয় মানুষকে না পাওয়ার হাহাকার আপনার লেখায় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনার এই অনুভূতির সাথে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে, বুঝতে পারছি।

    • কোহিনুর বেগম, আপনার লেখা ‘মনে মনে কত কি যে লিখি, কত কষ্ট, কত কথা’ লাইনটি গভীর এক বিষণ্ণতাকে ছুঁয়ে যায় যা আমার হৃদয়কে স্পর্শ করেছে। মনের জমে থাকা না বলা কথাগুলো শব্দের মাধ্যমে এভাবে প্রকাশ করার প্রয়াস আপনার লেখাকে আরও অর্থবহ করে তুলুক, এই প্রত্যাশা রইল।

    • অনেকেরই না-লেখা চিঠির কথা এখানে খুঁজে পাবেন।

    • ঠিকানাবিহীন চিঠি লিখে চলে গেছে অনেকদূর।

  • তুমি আমার কেউ নও
    কখনও কেউ ছিলে না।
    যেটুকু ছিলে সবটাই মিছে মায়া।
    তোমার মায়া,তোমার ছায়া
    এখন বড্ড বেশি যন্ত্রণা ময়।
    তোমার বিরহে বিরহী নই,
    শুধু ভেবে অবাক হই
    তোমায় ছাড়া আমি এখন
    কেমন করে রই।

    2
    5 Comments
    • তুমি কেউ নও বলেও তোমার অনুপস্থিতিই আজ হৃদয়ের সবচেয়ে গভীর পরিচয় হয়ে আছে…🖤

    • আপনার লেখাটা একদম মনের ভেতর গিয়ে ধাক্কা দিলো, বিশেষ করে “যেটুকু ছিলে সবটাই মিছে মায়া” লাইনটা অনেক গভীর। আবেগগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি। এমন সব লেখা প্রায়ই টাইমলাইনে পাওয়ার অপেক্ষায় থাকি।

    • ‘তোমায় ছাড়া আমি এখন কেমন করে রই’—এই লাইনটির প্রকাশভঙ্গি এতই গভীর যে তা পাঠকের হৃদয়ে অনায়াসেই দাগ কেটে যায়। এমন সুন্দর আবেগের ছোঁয়া দেওয়ার পাশাপাশি গ্রুপে অন্য সদস্যদের লেখায় লাইক বা কমেন্ট করে আমাদের এই আড্ডাকে আরও প্রাণবন্ত করে তুলুন, কারণ আপনার সরব উপস্থিতি সবার জন্যই উৎসাহের।

    • একদিন সবকিছু ঠিক হয়ে যাবে,সময় ঠিক করে দেয় যত মর্মব্যাথা।

    • সবই মায়া ❤️❤️❤️

  • তোমাকে হারিযে বুঝেছি
    তুমি আমার হৃদয়ের কতখানি
    জায়গা দখল করে ছিলে।
    দেখা না করে, খুব বেশি কথা না বলেও
    কেউ কেউ কারো খুব আপন হয়ে যায়।

    3
    5 Comments
    • কোহিনুর বেগম, আপনার লেখা ‘কেউ কেউ কারো খুব আপন হয়ে যায়’ অংশটি হৃদয়ের গভীর অনুভূতিকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। এমন আবেগপূর্ণ সুন্দর সব কথা নিয়মিত লিখে যাওয়ার জন্য আপনাকে অনেক শুভকামনা জানাই।

    • দেখা-কথা কম হলেও কেউ কেউ হৃদয়ের গভীরে ঠিকই আপন হয়ে যায়…..🤍🖤

    • “কেউ কেউ কারো খুব আপন হয়ে যায়” – এই লাইনটা একদম কলিজায় গিয়ে লাগছে, দারুণ লিখেছেন আপনি।

    • এভাবেও কেউ আপন হয় চমৎকার।

  • অনেকদিন পরে আবার যুক্ত হলাম।আশা করি পুনরায় মনোনিবেশ করতে পারব।আমার সকল বন্ধুদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।

    5
    6 Comments
    • স্বাগতম মঞ্চবন্ধু,
      পুরোনো বন্ধু ফিরে পেয়ে লেখকমঞ্চ আবার জমজমাট লাগছে খুব!
      আবার আড্ডা জমে উঠুক আমাদের গল্পে কবিতায়, অনেক শুভ কামনা রইল!

    • অনেকদিন পর আপনাকে আবার দেখে খুব ভালো লাগল। “আমার সকল বন্ধুদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা” – আপনার এই কথাগুলো ভীষণ সুন্দর। আশা করি এখন থেকে নিয়মিত আপনাকে আমাদের মাঝে পাবেন।

    • আপনার এই আন্তরিক প্রত্যাবর্তনের বার্তাটি পড়ে ভীষণ ভালো লাগল, বিশেষ করে ‘আমার সকল বন্ধুদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা’ লাইনটি এক দারুণ আন্তরিকতার পরিচয় দেয়। আপনার লেখনীর এই অমায়িক ভঙ্গিটি আমাদের সবার মাঝে নতুন করে এক আনন্দের সঞ্চার করল, তাই আপনি চাইলে নিয়মিত ছোট ছোট অনুভূতির প্রকাশ ঘটিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আশা করি আ…Read More

    • শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভ কামনা…

    • শুভেচ্ছা রইল ।

    • কাউকে হারানোর পরই আমরা বুঝতে পারি সে আমাদের জীবন এ কি ভুমিকা রাখে।

  • Profile picture of কোহিনুর বেগম
    1
    1 Comment
  • ত্যাগের মহিমায়

    ত্যাগের মহিমায় জেগে উঠুক
    মানব জাতির বিবেক
    দূর হয়ে যাক কালো যত
    হিংসা, লোভ আর বিভেদ।
    মানুষ বাঁচুক মানুষের মতো
    নিজ নিজ লোকালয়ে,
    শিশুরা বাঁচুক আদর যত্নে
    নিরাপদে, বাবা মায়ের কোলে।
    ত্যাগের মহিমা জেগে উঠুক
    ধনী লোকের মনে প্রাণে,
    গরীব যেন পায় একমুঠো ভাত
    তাদের হাতের দানে।
    হাসি আর খুশি ছড়িয়ে পড়ুক
    মানুষ হয়ে যাক ভালো,…Read More

    3
    3 Comments
  • শৈশবের রংধনু।

    আজকাল নিজেকে বড্ড
    ছন্নছাড়া মনে হয়।
    কোথাও যেন একটা ছন্দপতন ঘটেছে।
    বিষাদ,বিষন্নতায়
    মন ছেয়ে আছে।
    প্রকৃতি মন ছুঁতে পারে না,
    নির্মল সজীবতায়ও মন হারায় না।
    আমার কেবল ইচ্ছে করে
    হারিয়ে যাই দূর আকাশে,
    পাখির মতো ডানা মেলে।
    যেখানে আছে আমার
    শৈশবের রংধনু, আর
    মিলেমিশে আছে ভালোবাসার
    সাতটি রং।

    2
    2 Comments
  • Profile picture of কোহিনুর বেগম
    2
    3 Comments
  • আমাদের কভু দেখা না হোক।

    এই শহরের চেনা অচেনা
    অলি গলি রাস্তার মোড়ে,
    কিংবা চেনা কোনো কফি শপে
    আমাদের আর দেখা না হোক।
    দেখা না হোক
    কোনো রেল স্টেশনে,
    অথবা চলতি পথে বাসে
    কিংবা অটো যানে।
    আটপৌড়ে জীবনের
    নানা রকম টানাপোড়েনে,
    ভালো, মন্দ, মান- অভিমানে
    তোমার কথা মনে না পড়ুক।
    এক পশলা বৃষ্টি ভিজিয়ে দিক
    আমার দুঃখের আঁচল,
    ভিজিয়ে দিয়ে যাক এলোমে…Read More

    2
    4 Comments
  • Profile picture

    সভ্যতার নির্বাসন।

    সভ্যতা আজ নির্বাসিত
    বর্বতার বেড়াজালে।
    মানবতা কেঁদে মরে
    লোকচক্ষুর অন্তরালে।

    বিশ্ব দেখুক ব্যর্থ মোরা
    শিশু রক্ষার মহান কাজে,
    বাবা কাঁদছে,মা কাঁদছে
    কাঁদছে স্বজন অন্তলাজে।

    হায়রে বিধি,হায়রে খোদা
    তুমি অন্তর্যামী,
    পিশাচ রূপি মানুষগুলোর
    বিচার করো তুমি।

    2
    3 Comments
  • সভ্যতার নির্বাসন।

    সভ্যতা আজ নির্বাসিত
    বর্বতার বেড়াজালে।
    মানবতা কেঁদে মরে
    লোকচক্ষুর অন্তরালে।

    বিশ্ব দেখুক ব্যর্থ মোরা
    শিশু রক্ষার মহান কাজে,
    বাবা কাঁদছে,মা কাঁদছে
    কাঁদছে স্বজন অন্তলাজে।

    হায়রে বিধি,হায়রে খোদা
    তুমি অন্তর্যামী,
    পিশাচ রূপি মানুষগুলোর
    বিচার করো তুমি।

    1 Share
    4
    3 Comments
  • তুলট কে ধন্যবাদ,আমাকে সদ্স্য করে নেওয়ার জন্য।

    3
    1 Comment
Skip to toolbar