Profile Photo

abrarOffline

  • abrar
  • Profile picture of abrar

    abrar

    3 months, 2 weeks ago

    এত ভাঙ্গা হৃদয় সবার
    ভেঙ্গে খানখান চুরমার,
    কাচের টুকরোর মতো,
    যদি বলি জড়ো হও সবে।??
    একসাথে এক বন্ধনে এক অন্তর হয়ে
    মুছে ফেলো
    বিরহের যত গ্লানি,.
    অশ্রুর যত বান
    এই হৃদয় কাঁপানো তুফান
    থেমে যায় যেন।
    জড়ো হবে তারা।???
    ঈশান কোণে যেভাবে জড়ো হয়
    নক্ষত্রপুঞ্জ,
    সুরাইয়া সেতারা।
    তবে কি এ আধার রাতে আলোর কোলাজ,
    শিল্পীর শিল্পকর্ম হয়ে,
    জাগাবে ঘুমন্ত অন্তর।
    এই মন্থর হাওয়ায়
    আর ভালো লাগেনা।
    একাকী।
    ওহে বিরহের ছায়।
    জড়ো হও তোমরাও।
    প্রেমের অগ্নিস্কুলঙ্গে জ্বলে জ্বলে
    তোমরাও কি অনুভূতি শূন্য হয়ে গেছো।
    আসো সবাই আমরা বিরহের
    লিপি ভুলে গিয়ে গায়
    নতুন দিনের কবিতা
    আমাদের বিরহরা যেন
    গোধূলির বুকে রংধনু হয়ে
    একটু আশা জাগায়
    সকল বিরহী
    যেন আমাদের সাড়া পাই।।।

    5
    3 Comments
Skip to toolbar