Profile Photo

রাইসা আনজুম (পর্শি)Offline

  • raisaanjumporshi
  • মনে করো তোমায় শোনাচ্ছি। তোমার যদিও শোনা হবে না। তোমাকেই উৎসর্গ।

    অন্তহীন নৈঃশব্দ্য
    -রাইসা আনজুম

    এই বালুময় পথে দুর্বার ক্ষীণ শিখা জন্ম নেয়,
    তুমি তবুও অপার নির্লিপ্তির ছায়ায় বিলীন।

    দিগন্তের প্রাচীন আকাশ আজ শব্দহীন,
    স্মৃতির অন্তর্গত অরণ্যে নেমে আসে ধূসর মেঘের শ্বাস।

    আমার পদতলে জড়ো হয় বিরহের অনন্ত কণা,
    অলক্ষ্য সময়ের রন্ধ্রে গলে যায় সমস্ত প্রতীক্ষা।

    তুমি আসো না—
    শুধু অন্তহীন নৈঃশব্দ্য, ভগ্ন প্রতিচ্ছবি, আর—
    শূন্যতার বিষণ্ন উৎসব।
    (৩রা জুলাই ২৫)

    5
    4 Comments

আমি রাইসা আনজুম পর্শি, জন্ম ঢাকার ধানমন্ডিতে, সাভারে বেড়ে ওঠা। এখনো বাড়ছি। ডাইরিতে টুকটাক লিখি, দুই-একটা কবিতা প্রকাশ হয়েছে, তাতে কিছু লোকের প্রশংসা পাই এতে লেখালেখির প্রতি আগ্রহ বাড়ে৷ কবি বা লেখিকা হওয়ার চাইতে পাঠিকা হতে বেশি পছন্দ করি। প্রচুর বই পড়ি। আকাশ দেখতে পছন্দ করি, কথা বলতে আর মানুষের কথা শুনতে পছন্দ করি, যেকোনো বয়সের মানুষের সাথে আলাপ জমাতে পারি। বড়ো হচ্ছি তো, হয়তো সামনেই কিছু একটা করে ফেলবো। আপাতত পড়ছি, লিখছি এ-ই।

Skip to toolbar