-
হে ধরণী বিদায়
মিজানুর রহমান
মোর ভাঙ্গা তরীখানি ভাসবে কতদিন?
কোনদিন জানি ফুরায় বেলা,সে প্রতিক্ষা মোর প্রতিদিন।
তরীখানি মোর হীনে মিশিয়া গেছে;
পাইব কি তাহার দর্শন,সে কোথা গেছে?
এ ধরণীতে থাকিতে মোর সাধ জাগেনা;
তবুও কেন এ ধরার মায়ার বাধন,জিয়া,পাইলাম শুধুই দুঃখ আর বেদনা;
পরজনমের সুখের লাগি করিলামনা কোন সাধনা।
এ জনমের সুখের লাগি কত কিছু করিলাম;
বিনিময়ে দুঃখ হীনা অন্য কিছু নাহি পাইলাম।
কোনদিন জানি মোর তরীখানি জলে ডুবিয়া যায়,
সেদিন শুধু বলিব আমি,হে ধরণী বিদায়!2 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
চাঁদ সদাগর
@chand_sodagor



বিদায় মানে শেষ নয়। জীবন তরঙ্গ সাতরাতে হবে। অভিনন্দন।