Profile Photo

শ.ম.ওয়াহিদুজ্জামানOffline

  • sharifmuhammadwahiduzzaman
  • ‌দিন‌লি‌পি ২য় পর্ব
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    ‌ঐ গগ‌নের দি‌কে দৃ‌ষ্টি প্রসা‌রিত ক‌রে
    আপনার ভুবন আপ‌নি গ‌ড়ে
    স্ব‌প্নে ভর ক‌রে নিত্য অ‌নিশ্চয়তায়
    জীব‌নের রোজনামচা লি‌খে যে‌তে হয়।

    জীব‌নের দিন‌লি‌পি মধুর নয়
    আষ্টেপৃ‌ষ্টে ব‌ন্ধি থে‌কে ‌বেদনায়
    ‌রোজ রোজ চা‌লি‌য়ে নি‌তে হয়
    বু‌কের মা‌ঝে জ‌মে থা‌কে সংশয়।

    ঐ বিষা‌দের ভুব‌নে যা‌দের বসবাস
    নীর‌বে তা‌দের সঙ্গী আ‌মি বা‌রোমাস
    ‌দিন‌লি‌পি আ‌ঁখিজ‌লে সম্মুখ অ‌ভিমু‌খি
    শুধু নীর‌বে প্রত্যাশায় তা‌কি‌য়ে থা‌কি।

    সময় হা‌রি‌য়ে যায় নীর‌বে নিরালায়
    পরাজ‌য়ের ই‌তিহা‌সে দিন‌লি‌পি শেষ হয়
    ‌রোজ রোজ এইভা‌বে পরা‌জিত আ‌মি
    সাজাই রোজনামচা সু‌খে দু‌খে সংগ্রা‌মী।

    3
    1 Comment

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

বহুমাত্রিক লেখক

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ‌্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।

Skip to toolbar