Profile Photo

এম এস বাশারOffline

  • msbashar
  • Profile picture of এম এস বাশার

    এম এস বাশার

    3 months, 4 weeks ago

    চাঁদ রাতের খেয়া
    এম এস বাশার
    ————————– ————————–
    যে খেয়া কংক্রিটে মুছে গেছে,
    বাঁশের ছৈ,তালপাতার ছাউনি আর
    গলুই জুড়ে রক্তের দাগ!
    আড়া বৃষ্টি ভিজিয়ে দিত নায়ের যাত্রী,
    আর ছৈ চুইয়ে পানির ফোঁটা,
    মাঝি তখন ছলাত-ছলাত নৌকা বাইত,
    তার মাথায় বাঁশের চুবড়ি।
    বাতাস বইত, চোখে উৎকন্ঠা!
    হয়তো মা যাত্রী মাঝিকে বলেছিলেন–
    চাচা! দুইটা ভাত খাইয়া লন, বল পাইবেন, বৈঠা বাইতে বল লাগে!
    যেখানে বাঁশের খুঁটিতে নৌকা থাকত
    বটতলার সম্মুখভাগে,
    মাঝি হেঁকে বলতেন —
    আর কে যাইব হে, ছাইড়া দিলাম!

    আজ মাঝি গত হইল, হারিয়ে গেছে ছইয়ের নৌকা,
    মাঝির সেই শেষ ডাকটা দিগন্ত হতে ফিরে আসছেনা আর,
    মা যাত্রীটি বলছেনা দুইটা ভাত খাইয়া লন, বল পাইবেন!
    বাবু’রা ছইয়ের নৌকা ফেলে দিয়েছেন অনেক আগে,
    নতুন বউয়ের সাথে নেই ছৈয়াল নৌকা, মাটির হাঁড়ি, মুড়ি,গুড়, আর হারিকেনের আলো,
    এসব এখন সবটাই স্মৃতি আর দীর্ঘশ্বাস!
    কংক্রিট মন, পাথরে ডুবে থাকে আর জলের স্পর্শে আর্ত করে মরে!

    2
    2 Comments
Skip to toolbar