-
নামটি কাজী নজরুল
–কুমুদ শুভ্র ফারুক
কেউ না জাগলেও জাগে সে, সকাল বেলার পাখি
হয়ে সবার আগে কুসুম বাগে করে ডাকাডাকি!
দুষ্টুমিতে সেরা সে, ছিঁচকে চোর! একদিন লিচু
চুরি করতে গিয়ে কী হাঙ্গামা! ঘটলো কত কিছু!শ্রেষ্ঠ প্রেমিক সে, তাঁর মতন করে জগতের প্রেমিক কূল
অনায়াসে প্রিয়ার খোঁপায় গুঁজে দিতে পারে না তারার ফুল!
সাম্যের দূত সে, দু’পায়ে দলে জাত-পাতের সব ব্যবধান
বলে ওঠে,”সবার উপরে মানুষ সত্য; গাহি সাম্যের গান!”মুক্তিকামী বীর সে, শিকলে আবদ্ধ হয়েও গায় শিকল
ভাঙ্গার গান! চরম ঘৃণা করে পরাধীনতার শৃঙ্খল!
দূর্বার দুঃসাহসী সে, তাঁর হাতের খাপ খোলা তরবারী
দেখে দুলে ওঠে দুঃশাসনের ভীত! ভয়ে কাঁপে
অত্যাচারী!
যৌবনের পরম পূজারী সে, চির উন্নত তাঁর শীর
অশান্ত মহা বিদ্রোহী, -চির বিস্ময়, বিশ্ব বিধাত্রীর!সুরেলা গানের পাখি সে, সাহিত্য-কাননের বুলবুল
মসিতে বাঁজে অসির ঝংকার, -নামটি কাজী নজরুল!কলারোয়া, সাতক্ষীরা
1 Comment
Friends
মো: নাজমুল আখতার
@faith
তোহফাতুর রাব্বি পিয়াল
@piyalcu
তৌফিক কিরণ
@toufiq
Mizanur Rahman Armani
@mraarmani11885
তানভীর আহমেদ হৃদয়
@tanvirboipotrogmail-com
মধ্যমা
@moddhamagmail-com
Shefa E Intejar
@shefa5101
md awal
@mdawal
Drako Shajib
@drako


জাতীয় কবির প্রতি চমৎকার এক শ্রদ্ধাঞ্জলি!