Profile Photo

Rathy rathyOffline

  • rathyrathy
  • Profile picture of Rathy rathy

    Rathy rathy

    • 5 months, 1 week ago

    ডায়েরি এবং লাল গোলাপ

    একটা ডায়েরি লিখতে বসেছিলাম।
    চুপি চুপি, লিখছিলাম একটা নদীর ধারে, ওখানে আমি আর একটা
    লাল গোলাপ ছিলো।
    আমার ডায়েরির পাতা উল্টে পাল্টে
    যেতে চায় হালকা হাওয়ায়।
    আমি একটা লাল গোলাপ দিয়ে রাখি
    তার পাতার মধ্যে, যাতে খুজে পাই।
    কি লিখছিলাম জানো?
    সেই রাস্তার পাশে দেখা হওয়া দিনগুলো,
    সেই চা এর দোকান, তীব্র গরমে
    তোমার ঘাম,ক্লান্তি, আর আমার অপেক্ষা- সব মনে আছে আমার।
    তাই লিখছি।
    এই আকাশ,বাতাস,নদী সবাই জানুক।
    ওদের সাক্ষী রেখেই লিখছি।
    প্রেমে কখন ও বিচ্ছেদ বলে কিছুই নেই, আর আমি কখন ও তোমাকে
    আমার থেকে আলাদা ভাবতে পারি না।
    প্রেম দেহের ভেতরে যে পিঞ্জর,
    ওখানেই থাকে। তাই,এটা মোটেও
    জরুরি নয়, শরীর ছুঁয়ে দেখা।
    তোমার স্মৃতি নিয়ে বেঁচে আছি,তা ভেব না।
    মনে তোমার নিত্য আসা যাওয়া,
    বিচ্ছেদে হয় ঘৃণা,বেদনা আর অবহেলা
    যার কিছুই আমার মধ্যে নেই।

    1 Share
    4
    3 Comments
Skip to toolbar