-
বৃষ্টি হয়ে ঝরে
– শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানমেঘ বালিকার ভাবনায়
বিষাদ হানা দেয়।চারিদিকে এত আনন্দ আয়োজন
মেঘ বালিকার বুকেতে ক্রন্দন
তার ভালোবাসা ধরা দিয়ে হারায়
হৃদয়ে হৃদয় মিলতে না চায়।মেঘ বালিকা যারে যাচে হৃদয়ে
সে ধরা দেয় না,থাকে নিশ্চুপ হয়ে।মেঘ বালিকার ভাবনার আকাশে
শুধু মেঘমালা আর মেঘমালা ভাসে
বৃষ্টি হয়ে ঝরে যায় তার ভালোবাসা
পুড়ে পুড়ে উড়ে যায় সবটুকু আশা।মেঘ বালিকার বুকের কান্না
কিছুতেই থেমে যেতে চায় না
ভালোবাসা কিছুতেই ধরা দেয় না
কেন যুবক পাথর মেঘ বালিকা জানে না।মেঘ বালিকার ভাবনায়
শুধু বিষাদ ই জমা রয়।3 Comments
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
বহুমাত্রিক লেখক
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।



এক বুক নীরব অভিমান আর বৃষ্টির মায়াবী মেলবন্ধন। দারুণ লিখেছেন!