Profile Photo

মো. রউফুল আলমOffline

  • Rouful
  • Profile picture of মো. রউফুল আলম

    মো. রউফুল আলম

    2 weeks, 3 days ago

    আইনের আয়নায় বিবেকের মুখ
    কলমে: মো. রউফুল আলম

    আইনের বুকে পা—এ কেমন অন্ধকার?
    মানবতার শিরে কেন সহিংসতার ভার?
    রাত্রির নীরবতায় চিৎকার ঢাকে শোক,
    সভ্যতার মুখোশে জেগে ওঠে লোক।

    বেড়ে চলে পাপের ঢেউ, লজ্জাহীন কাল,
    শিশু-নারীর আর্তনাদে কেঁপে ওঠে দেশজাল,
    মানুষ নামের আড়ালে পশুর উল্লাস,
    বিবেক হারিয়ে ফেলে নৈতিকতার বাস।

    ঘরে ঘরে একই সুর—ভয়ের করুণ গান,
    অন্যায়ের জাল বুনে অমানবিক জ্ঞান,
    আইনের শাসন কি তবে নিছকই প্রহসন?
    বিচারের পাল্লা আজ কেন এত অসামঞ্জস্য মন?

    রামিসা, আয়েশা—নুসরাতের স্মৃতি,
    ফারিহার চোখে লুকায় অশ্রুর নীতি,
    চাঁদের মতো মুখ আজ ঢেকে গেছে ছায়ায়,
    নির্মম সময় কেন তাদেরই কায়ায়?

    প্রশ্ন জাগে অন্তরে—কবে জাগে শাসন?
    কবে আইনের হাতে ফিরবে ন্যায়ের ভাষণ?
    মুক্তি কি পাবে না এ মাটিরই মা?
    অপরাধের শেকল ভাঙবে কোন প্রহরা?

    শোন হে আইন, আজ জাগো মানবধর্মে,
    বিবেকের দীপ জ্বালো সত্যেরই কর্মে,
    ঘাতকের পাশে কেন নীরবতা ঠাঁই?
    সত্যের কণ্ঠরোধে তুমি কি দায়ী নাই?

    সচেতনতার আলো ছড়াক সর্বত্র,
    মানবতা ফিরুক আবার হৃদয়ের অন্তর,
    ন্যায়ের সূর্য উঠুক অন্ধকার ভেদি,
    মানুষ হোক মানুষ—এই হোক প্রতিশ্রুতি।

    সংরক্ষণে
    ০১৭৭৪৪০৭৬৬৬

    4
    2 Comments
Skip to toolbar