Profile Photo

শফিক আলমOffline

  • ShafiqAlam
  • এভাবেই হয়

    যা পাওয়ার মতো নয়
    তাকে হারিয়েই পেতে হয়।
    হয়নি বলেই যে হবেনা তাতো নয়!
    কষ্টের ভিতরে হবে, দুঃখের ভিতরে হবে,
    চোখের জলে হবে, যন্ত্রণার নীল রঙে হবে,
    বঞ্চনায় হবে, অপবাদে হবে।
    অনেক কিছু এভাবেই হয়।
    যে কখনো আসবে না বলে জানি
    তার জন্যে তাই বলে কি প্রতীক্ষা করবো না!
    হতচ্ছাড়া ব্যর্থ প্রেম
    সহজ করে কাছে যেতে চেয়ে
    ফিরে গেছে…Read More

    4
    3 Comments
    • যন্ত্রণার ভেতরেও পথ থাকে…..🤍

    • কবিতাটি প্রাপ্তির একটি ভিন্ন দর্শন দেয়
      কষ্ট, বঞ্চনা, অপবাদ এগুলো শুধু ক্ষতি নয়,
      পাওয়ার পথও।
      খুবই ভালো লাগল সত্যি
      অসাধারণ।

    • সহজ কথায় এক বুক তীব্র অভিমান আর ভালোবাসা।

  • ‘এক বিষণ্ণ পুরুষ’

    সেদিনও ছিলো
    ভোরে জাগা কাক-ডাকা এই শহর।
    ছিলো শিশির কনা
    ছিলো দুপুরের রোদ্দুর,
    ছিলো বিকেলের ক্লান্ত আকাশ
    রাতের পূর্ণিমা ছিলো,
    ছিলে তুমি।
    হয়তো ছিলো কোথাও তোমার সাজানো
    জানা-অজানা সুখের সন্ত্রাসী টুকরো।
    শুধু ছিলো না কোথাও এই ‘আমি’।

    তোমার গল্পের রুদ্র বিন্যাসে আমি
    পশ্চাৎবর্তী এক বিষণ্ণ পুরুষ!

    2
    4 Comments
  • আমার আছেটা কি?

    তোমাকে ভালবাসবো কি!
    অদ্যাবধি তোমাকে পড়তেই পারলাম না,
    চিনলাম না, জানলাম না তোমার উড়াল মন।
    বুঝলাম না তোমার চোখের ভাষা,
    ঠোঁটের কথা, হাতের আঙ্গুলের চঞ্চলতা
    আর নখের আঁচড়ি ক্ষুধা!
    তোমার সাথে হাঁটবো বলে
    ছন্দতালে ছন্দ মিলিয়ে
    মাতাল হয়ে ছন্দপতনে পথ হারিয়ে
    একা আমি একাই চলি।
    তোমাকে ভালবাসবো কি!
    বেহিসেবী আমার আছেটা কি?

  • এতটুকু ছিলো চাওয়া

    যা পাওয়ার কথা ছিল
    সে আমার জন্য কিছু নয়, ভরবে না এ মন
    তবু চেয়ছি বাঁচবো বলে, সাজাবো জীবন
    রকমফের কিছু এদিক সেদিক করবো বলে।
    আরো একটু মদির হাওয়া,
    আরো একটু বাড়িয়ে দেওয়া
    জীবনের সলতেটাকে, আরও একটু সম্ভ্রান্ত
    আভিজাত্যের চাদর গায়ে কুলীন বেশে
    একটু রবীন্দ্র হওয়া।
    দেবে যা তুমি খুব সামান্যই জানি,
    তবু হয়ে যাবে আমার এক বেলার…Read More

    6
    8 Comments
    • তোমার কবিতাটা অনুভূতিতে ভরপুর, কিন্তু সংক্ষেপে কিছু জায়গায় ভাষাগত ও গঠনগত ছোটখাটো ভুল/অসঙ্গতি আছে—সেগুলো ধরিয়ে দিচ্ছি:

      🔎 ভুল ও সংশোধন:

      1. “যা পাওয়ার কথা ছিলসে”
      👉 এখানে “ছিলসে” ভুল যুক্ত হয়েছে
      ✔️ হওয়া উচিত: “যা পাওয়ার কথা ছিল সে”

      2. “ভরবে না এ মনতবু চেয়ছি”
      👉 “মনতবু” একসাথে হয়ে গেছে
      ✔️ হও…Read More

      • আমি একটু আশ্চর্য হলাম। আমার লেখায় ‘ছিলসে’ কোথাও দেখছিনা। তারপর ‘মনতবু’ শব্দটিও কোথাও দেখছিনা! আলাদা ভাবেই ব্যবহৃত হয়েছে। বাকিগুলোর জন্য ধন্যবাদ।

    • ‘একটু রবীন্দ্র হওয়া’ কিংবা ‘আভিজাত্যের চাদর গায়ে কুলীন বেশে’ বেঁচে থাকার যে তীব্র আকাঙ্ক্ষা এখানে প্রকাশ পেয়েছে, তা এক কথায় অপূর্ব।

    • রবীন্দ্র হওয়া হলো না কখনো…🤍

    • এক বেলার সুখের সিনান
      একটি চিত্রকল্পেই পুরো জীবনের তৃষ্ণা ধরা পড়ে গেছে, অসাধারণ

  • Profile picture of শফিক আলম

    শফিক আলম changed their profile picture

    4
    2 Comments
Skip to toolbar