Profile Photo

Jannatun NurOffline

  • Jannatun-Nur
  • Profile picture of Jannatun Nur

    Jannatun Nur

    1 week, 4 days ago

    সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব।
    জান্নাতুন নূর সাহলা।

    হযরত মুহাম্মদ (সাঃ) এর ফুপু সাফিয়া
    যেমনি ছিলেন রণে,তেমনি ছিলেন কাব্য রচনায়।
    হযরত হামজা (রাঃ) এর সহদর সদা লড়ুক
    যৌবনে দুবার স্বামী হারালেন, বহু পুত্র বিয়োগ
    রয়ে গেলেন কেবল জুবাইর, আবু বক্করের জামাতা।
    জুবাইর ছিলেন যেমনি বীর তেমনি ধনী সাহাবা
    কৈশোরে মা প্রহার করতেন যেন থাকেনা আলসেমি।
    একদা নবী মোদের যুদ্ধে সাহাবীদের নিয়ে রণাঙ্গানে
    হাসসান ইবনে সাবিতের ’’উতুম দূর্গে’’ নারী ও শিশুদের।
    এক ইহুদি গুপ্তচর করছে তদারকি দূর্গে আছে কি
    কোন পুরুষযোদ্ধা, না হলে হবে লুন্ঠন নারী ও শিশু।
    নিরাপত্তায় হাসসানের উপর থাকলেও সে কেবল
    কলমযোদ্ধা, রণকৌশল নাহি জানে এই কবি।
    সাফিয়া বৃদ্ধ বয়সে কোমরে গামছা বেঁধে হাতে লাঠি
    চুপি চুপি গেলেন দূর্গের বাইরে, সজোরে করলেন আঘাত
    ইহুদির ইহলীলা সাঙ্গ হল, বৃদ্ধ বয়সে এই বীরাঙ্গনার রণতেজ
    ছিল যেমনি,তেমনি ছিল কাব্য রচনায় মুক্তাসম শব্দ মালা।
    আজো মুসলীম বলে, মুসলীম নারী যোদ্ধা কে হবে
    তার সম যৌবন ও বৃদ্ধ যে কেবল দিয়েছেন ধর্মের রণে।
    এসো মুসলীম নারী ভোগে নয়, বিলাসে নয় রুদ্ধদ্বার খোল
    বেরিয়ে এসো জ্ঞানে,রণে কোন কালে পুরুষের তরোবারি
    হয়নি একা জয়ী, নারী যদি না আগায়,তবে পুরুষ মরিচিকায় রয়।

Skip to toolbar