-
সূর্যাস্তের সময়
শুধু কি সূর্য অস্ত যায়?
অস্তমিত হয় না কি একটি আলোকিত দিন?
তাদেরই অস্ত যাওয়া
আমাদের অস্তিত্বকে
কী প্রশ্ন ছুঁড়ে দেয় না—
যে,
এ পৃথিবী,
এ পৃথিবীর আলো ঝলমলে প্রকৃতি একদিন অস্ত যাবে।
অস্ত যাবে
নৈসর্গিক দৃশ্যের প্রতি নিবেদিত পংক্তিগুলোও।
এ সুন্দরতম নগরীর
প্রতিটি প্রাচীর একদিন ধসে পড়বে।
আমি আর তুমি কি
চিরদিন চিরকাল
রব
এভাবে—
কৈশোরের মত চঞ্চল,
ঝরনার মত উচ্ছল।
নিশ্চয়ই অস্তমিত হবে
সব পূর্ণতা।
যদিও তুমি আমি
ভুলে ভুলে
বেলা কাটিয়ে দিই।
না,
একবার হয়তো ভাবি,
একবার হয়তো উদয় হই জীবন আকাশে—
একটি নতুন দিন সাজাতে,
নতুন জীবন সাজাতে।
যদিও বা অস্ত যাব,
অস্তপারের পাড়ে দাঁড়িয়ে
আমরা যেন রচিত করি
আলো ঝলমল
এক নতুন পৃথিবী।1 Comment
Friends
Sharmin
@sharmin1
এমএম রহমান
@mashiurrahman
মোঃ ফাইজুল ইসলাম
@faijulislam
জাহিদুল ইসলাম
@jahidnotes
কবিতা সম্ভার
@jannatul-ferddus
Jack Sparrow
@jack
ahsan habib
@habib083015
মারুফ সরকার মুন্না
@maruf-sharker-munna
রেদোয়ান আসিফ রিসান
@redoanasifrisan



সুন্দর হয়েছে