Profile Photo

মো আলেফ শরীফOffline

  • alefsharif
  • ছড়া/কবিতা- ৩১৬.

    “বছর ঘুরে আসুক শীত।”

    ছয় বোনের‌ই একটি বোন
    এলো কাছে শীত,
    করতে গরম শরীর টাকে –
    তাই গেয়ে যাই গীত।

    সন্ধ্যা পরে খোকা খুকি
    জাগে কি আর রাত?
    লেপটি গায়ে মুড়ি দিয়ে –
    শুয়ে থাকে চিতকাত।

    উঠোনে বসে রোদ পোয়ানো
    মজা কতো পাই,
    সাথে থাকে যদি ঝালমুড়ি –
    তা হলেতো কথাই নাই।

    বাঁধ সাধে যে কুয়াশা ভেলা
    আকাশ ছেয়ে বেড়ায় ,
    ঐনা দেখে সূর্যি মামা -বুঝি
    ভয়েতে মুখ লুকোয়।

    গোসল করাটাই বড় কষ্টের
    কি আর বলবো ভাই,
    গায়ে মেখে সর্ষে তেল-সারি
    গরম পানিতে তাই।

    রস খেজুরে পিঠা পায়েস,মজা
    কারনা খেতে ভাই?
    বোনটি শীত, না আসলে পড়ে,
    খেজুর রস পেতাম কৈ?

    এমনি করে আসুক শীত
    বছর ঘুরে ঘুরে ,
    ছয় বোনেতে ষড় ঋতু -আছে
    বিশ্বে আর কোথারে?
    “”””””””””””””””””
    মোঃ আলেফ শরীফ,
    ০৩.০৫.২৬ইং, ৭.৫ সকাল, ঢাকা।

    1
    2 Comments
Skip to toolbar