-
উপকথা ৫ মে
বাংলা ম্যাডামের মেয়ে ইয়াসমিন
আমার সাথে দৌড়ের মাঝে ধাক্কা খেল ইয়াসমিন,
মাটিতে লুটিয়ে পড়তে থাকল, এক সেকেন্ড হল এক দিন,
এনামুল চেঁচিয়ে উঠল — “আরে— বাংলা ম্যাডামের মেয়ে, ভাই!”
যে ম্যাডাম তোমাকে পড়া ধরার আগে দাঁড় করায়!“মাগো!” — তোমার ডাকটা তীরের মতো বিঁধল বুকে।
তুমি উঠে দাঁড়ালে — ধুলো ঝাড়লে — আর তাকালে অবাক চোখে!
সেই তাকানো ছিল না কোনো মিথ্যে অভিনয়,
তুমি ছিলে বজ্রপাত — ঝলসে গেল আমার হৃদয়।
বাংলা ক্লাসে সবার সামনে দাঁড় করালেন ম্যাডাম,
“আশিক, পড়া করোনি কেন?” — ধুকধুক করে উঠল বুক।
গর্জে উঠলেন ম্যাডাম, নামিয়ে রাখি মাথা আর মুখ।
ক্রীড়া প্রতিযোগিতার—একশ মিটার দৌড়
ইয়াসমিন——তোমার পায়ের সেই জোর!
আমি দৌড়াচ্ছি — কিন্তু তোমাকে দেখছে চোখ,
বাতাস কেটে ছুটছ তুমি— আর আমার তোমাকে দেখার রোগ!ফিনিশ লাইনে তুমি আগে — আমি সবার শেষে
উচ্চ লাফেও তুমি ধূর্ত— আমার মন শুধু হাসে!
মাঠ ছেড়ে গ্যালারিতে গিয়ে— স্থির হয়ে আমি বসি!
তোমার জন্য তোমার মা আছে- আমার জন্য শুধু নিজেকে পুষি!
Friends
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Syed Farah
@syedfarah
জুলহাজ আলী জীবন
@julhaj
পিপীলিকা
@abujubair
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মো: নাজমুল আখতার
@faith
নতুন করে শুরু
@amrin-shimu
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian