-
স্মৃতিময় ভালোবাসা
– শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানসেই যে হারিয়ে যাওয়া দিনগুলি
মনে পড়ে আজো
তুমি ছিলে আমি ছিলাম
ছিলো ভালোবাসাবাসি
কত মধুময় মধুময় ভালোবাসার ক্ষণ
ছিলো রাশি রাশি।আজ তুমি কোথা আমি কোথা
নেই ভালোবাসাবাসি
শুধু দুঃখ রাশি রাশি
সময়ের স্রোতে কোথায় হারালাম
চলছে সবকিছু ঠিক ঠিকই
শুধু মুখে নেই হাসি।পুরানো সেই দিনগুলি হারায়েছে
মগজে তার কিছু স্মৃতি
দোলা দিয়ে যায় দিবানিশি
আজ তুমি আমি বহুদূর
সময়ের প্রয়োজনে যে যার অভিনয়
হারায়েছে সে মধুর ভালোবাসাবাসি
বুকেতে ক্ষত অবিরত পোড়ায়
দীর্ঘশ্বাসে জীবন সম্মুখে ধায়
স্মৃতিরা কাদায় আসি আসি।1 Comment
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
বহুমাত্রিক লেখক
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।

তুমি ছিলে আমি ছিলাম
ছিলো ভালোবাসাবাসি