-
প্রতিটি দিন গত হচ্ছে অস্বস্তি আর অশান্তিতে, কেন জানিনা কিছুই ভালো লাগছে না ,জীবন যেন দুর্বিষহ হয়ে উঠেছে
আত্মিকপ্রশান্তি শূন্য অন্তর
এক পশলা বৃষ্টি হাতে নিয়ে স্নিগ্ধতম অনুভূতির পরশ পেতে চেয়েছি
কিন্তু কই যন্ত্রণার তীব্র তাপদাহে জীবনের স্নিগ্ধতা অনুভব করার মত অনুভূতি আমি হইত হারিয়ে ফেলেছি ,
তাই এক পশলা বৃষ্টি হাতে নেওয়ার পরও আমি স্নিগ্ধ অনুভূতির ছোঁয়া পাইনি
হায়রে কপাল???!!!
মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে মনে হয়
মেঘে মেঘে ঢেকে গেছে অন্তর
বৃষ্টিমুখর দিনে একটু নিজেকে আপন করে নেওয়া তাও হলো না
এভাবে প্রকৃতির নিস্তব্ধতা আমার আপন হতে শুরু করে
না আপন করে নিতে শুরু করি
কারণ আমিও নিস্তব্ধ
আমি রহমের ভিখারি এক ফোটা রহমত চাই এক ফোটা রহমের জন্য আমারই তৃষ্ণার্ত মরুর মত এন্তেজারে আছি
এক ফোটা রহমত।
এক ফোঁটা আবহায়াত।
আগে দুঃখ যাপন হত শব্দকে আলিঙ্গন করে শব্দের পর সে পরশে কবিতার পংক্তিতে একে দেওয়া যেত দুঃখগুলো
শব্দরাও যেন আমাকে ছেড়ে দিয়েছে আজকাল
সব কল্পনাও যেন কেমন একটা অপরিচিতের মতো ভাব নিয়ে আছে
এভাবে প্রকৃতির কোলাহল অন্তরে জাগায় না আর সাড়া
আমার একাকিত্বের কাছে তারা আর ফিরতে চায় না অনর্থক
অর্থহীন এ জীবন নিয়ে কতদূর পাড়ি দেবো পথ জানি না
আমি এ কথাও ভুলে গেছি দিশা মানে কি???
রাত্রির অমানিশা কাটবে আর কতকাল
এবার একটু অনুভূতির ছোঁয়া পেতে চাই
একটু প্রশান্তি
আত্মিক প্রশান্তি চাই
তোমার রহম চাই ওগো প্রভু
আমারই আর্তনাদে কি জাগবে জীবনের সুবহে সাদিক।2 Comments
Friends
Jawata Afnan Yasha
@jawataafnanyasha
Dalia Al Mim
@daliaalmim
Mina Bulbul Hossain
@minabulbulhossain
কাজী আনিসুল হক
@kajeanisulhaque
অসীম রহমান
@ashim_rahman
I am new writer
@par888
sumon islam
@sumonislam
Khan Hoque
@khanhoque
আরশিয়া কায়া
@arshiyakaye


ভালো লিখেছেন