Profile Photo

মো আলেফ শরীফOffline

  • alefsharif
  • Profile picture of মো আলেফ শরীফ

    মো আলেফ শরীফ

    1 week, 6 days ago

    কবিতা -৩২৩.

    ” ঘুরতে চাওয়া মনের বাড়িটা।”

    সন্ধ্যা পরে রাত্রি যখন নামে,
    সকল কর্ম ছেড়ে,দেই এলিয়ে বিছানাতে,
    শরীরটা।দূর থাকে যে ঘুমের মাসি,
    আসতে সময় একটু লাগে,
    দিনভর যায় খায়-খাটুনি,
    তেমন কি পাই বাড়তি সময়?
    ঘুমের আগে এর‌ই ফাঁকে,
    আমি ঘুরতে যে চাই ,মনের বাড়িটা।
    মন সেতো যে বড্ড চতুর,
    ঘোরে ফিরে ও যথায় তথায় ইচ্ছে মতো,
    চিনায় কি সে ওর বাড়িটা?
    দিন যুগ কতো পার হয়ে গেল ,
    ও দেখালো কি ওর বাড়িটা?
    ও বুঝি এক বড্ড হাড় কিপ্টে টা।

    তবুও ও, একটু ভালো
    ও করেনা বন্ধ স্মৃতির জানালাটা।
    ওর ঘরে যে কিবা আছে?
    দিব্য চোঁখে যদিও না দেখি,
    অনুভবে বুঝতে পারি,পেছন ফেলা,
    পথ চলার‌ই নির্ভুলতার ছবিটা।
    বাড়ি ভরা কতো স্বজন ছিলো ,
    একান্নবর্তী ,পরিবার ছিলো !
    সুখ দুঃখে ছিলো, সবার ভাগাভাগিটা।
    এখন সবাই আত্মমুখি,
    দেখে না কেউ কারো মন্দ ভালোটা।
    ছন খড় টিনের বাড়ি ছিল ,
    স্বল্প পাওয়ায় তুষ্টি ছিলো ,ভালোবাসায়
    ভরপুর ছিল তখন সবার মনটা।

    এখন গ্রামেও ইট পাথরে অট্টালিকা ,
    রাস্তা ঘাট ও ইট পাথরে,টিভি ফ্রিজ
    এয়ার কুলার ,আরো কতো কি?
    রাস্তায় অঢেল শহুরে গাড়ি,নেই মানুষে
    তেমন -আগের মতো অভাবটা ।
    শুধু নেই , কাদা মাটি সবুজে ঘেরা,
    মায়ায় ভরা,মানুষে হৃদয়- মনটা।
    ধর্ম কর্ম লোক দেখানো,অন্তঃসারশূন্য,
    নেই সেথা কোন খোদা ভিতি,
    অন্তকরনে ,কোমলোতায় চোঁখে জল ধরা,
    সত্যি চাওয়া সত্যি পাওয়া হৃদয় টা।
    হারিয়ে গেছে গুরু ভক্তি,
    যোগ হয়েছে ,নতুন প্রজন্মে উর্ধ্বমুখী
    পথচলাটা,আর ,উশৃঙ্খলভর জীবনটা।।‌
    “”””””””””””””””””””“”””””””””””””
    মোঃ আলেফ শরীফ,
    ২২.০৩.২৬ই‌ং,১০.২৪পূরবাহ্ন, ঢাকা।।

    4
    2 Comments
Skip to toolbar