-
“হারানো জোৎস্নায় তুমি”
তুমি আমার হলে হে প্রিয়,
আমার গ্রামের ছায়াঘেরা মাঠ,ভেজা মাটির গন্ধ, সন্ধ্যার ক্লান্ত হাওয়া
সব তোমার নামে লিখে দিতামতুমি আমার হলে –
আমার বুকের ভিতর লুকিয়ে রাখা
হাজারটা না বলা কথা, হাজারো রাতের অন্ধকারে কাঁদা অনূভুতি,
সব তোমার হাতে তুলে দিতামতুমি আমার হলে –
আমার মস্তিষ্কের প্রতিটা অলিগলি, প্রতিটা চিন্তা,প্রতিটা দুঃস্বপ্ন,
প্রতিটা সুন্দর কল্পনা
তোমার চোখের ভিতর রেখে আসতামজানো ?
মানুষ শুধু মানুষকে ভালোবাসে না,
কখনো কখনো নিজের পুরো পৃথিবীটাকেও একটা মানুষের কাছে হার মেনে দেয়
আমি ঠিক তেমনিভাবেই, নিজেকে তোমার কাছে হেরে যেতে চাইতামতুমি আমার হলে –
আমি রাত জেগে আকাশ দেখতাম না আর
কারন আমার সবচেয়ে সুন্দর চাঁদটা তখন আমার পাশেই থাকততুমি আমার হলে –
আমি আর কবিতা লিখতাম না
কারণ আমার প্রতিটা নিশ্বাসে তোমার নাম বাজত
আমার প্রতিটা কবিতার লাইন তখন শুধু তোমাকেই লিখত“এই জীবনে
সবচেয়ে সুন্দর অনুভূতির নাম ছিলে তুমি !! ”
Friends
Kishor Kanok
@kishorkanok-2
Shahajahan Tapu
@shahajahantapu
গোলাম রাব্বানী
@rabbi-2
পিপীলিকা
@abujubair
আজহারুল ইসলাম তালহা
@ajharul
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
