Profile Photo

শ.ম.ওয়াহিদুজ্জামানOffline

  • sharifmuhammadwahiduzzaman
  • কান্না
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    হ‌বে কি হ‌বে না পা‌ব কি পাব না
    সংশ‌য়ে প্রত্যয় হ‌য়ে যায় টলমল
    ঘু‌রে ঘু‌রে ধরনী প‌রে আশাহত
    আর বু‌ঝি বিজয়ী হব না আ‌ঁখি ছলছল।

    ভে‌ঙ্গে ভে‌ঙ্গে এইভা‌বে রোজ রোজ
    হৃদ‌য়ে জ‌মে ক্ষত নিদারুণ অ‌বিরত
    কান্না বু‌কে অসম‌য়ে চুপচাপ ডুব
    ‌কে কার আপনজন বিষাদ সতত।

    একা‌কি এখা‌নে নিঠুর ধরনীর প‌রে
    চুপচাপ উপল‌ব্ধি পরাজ‌য়ের বেদন
    ‌থে‌কে থে‌কে অ‌বিরত হৃদ‌য়ে ব‌রিষণ
    ‌কে জা‌নিত হায় স‌ঙ্গী হ‌বে নিরব কাঁদন।

    বু‌ঝি বিজ‌য়ের রথ অ‌চেনাই র‌বে
    প্র‌তিক্ষায় প্র‌তিক্ষায় কাল কে‌টে যা‌বে
    ‌কিছু আর এ বু‌কে ধরা না‌হি দে‌বে
    সংশয় আর স্বপ্ন মি‌লে‌মি‌শে আমা‌কে কাঁদা‌বে।

    4
    2 Comments
    • বিষাদময় ও জীবনমুখী অনন্য কবিতা…..🤍

    • আপনার এই কবিতাটি মানুষের জীবনের এক রূঢ় বাস্তবতাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আপনার আরও কোনো সৃষ্টি থাকলে অবশ্যই শেয়ার করবেন

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

বহুমাত্রিক লেখক

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ‌্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।

Skip to toolbar