-
একটা মজার ঘটনা শেয়ার করি। আমি না জানার প্রতি খুব আগ্রহী। ক্লাস এইটে পড়ি, ডেস্কটপের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম আবু মাহমুদ খোজান্দি, ইবনে সিনা, ইবনে বতুতা, আবু ইসহাক ইব্রাহিম আল-জারকালি থেকে শুরু করে সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, ডেমোক্রিটাস, ভিঞ্চি, পাবলো পিকাসো, ভ্যানগগ, জয়নুল আবেদীন, এসএম সুলতানদের মতো বিখ্যাত সব মানুষদের জীবনী পড়তাম। কোনো গাইড ছিলো না বা কোনো সিরিয়াল কিচ্ছু ছিলো না। ব্যাস যাকে সামনে পেতাম, তাঁর সম্পর্কে পড়তাম। আর সাহিত্য তো ছিলোই পাশাপাশি সে নিয়ে না বলি, কথা শেষ হবে না।
কোভিডের সময় আম্মুর স্মার্টফোন কেনার পর থেকে এই আগ্রহ বাড়তেই থাকে। সে সময় একটা নোটবুকে নোট করে রাখতাম কি কি পড়লাম, কার কার সম্পর্কে পড়লাম৷ বাবা কাল রাতে তাঁর কোনো একটা পুরনো বই খুঁজতে এসে সেই নোটবুক পায়।
সেখানে লাও ৎজ্যু-কে জনাব লাও ৎজ্যু আর আর্কিমিডিসের নামের পর সাহেব দেখে আমাকে জিজ্ঞেস করলেন আমি দর্শনের প্রতি আগ্রহী কিনা।ক্লাস নাইন-টেন, কলেজের পুরো সময়টা আশানুরূপ যায়নি। ফলে আমি ভুলেই গেছি যে এক সময় এতো আগ্রহ ছিলো আমার। জীবন একরকম mediocre বানিয়ে দিচ্ছিলো রাইসাকে।
আমার কথা বলি, SSC, HSC-র সময় ইমোশনালি আমার অবস্থা খুব ভালো ছিলো না, ফিরে রেজাল্ট ভালো হয়নি। মানে সবাই তো GPA-5 পায়, অন্তত SSC তে তো পায়, আমি পাইনি। আমার এডমিশনের প্ল্যানিং-এ সমস্যা ছিলো, যেখানে চান্স পেয়েছি, বাবা রাজি না হওয়ায় পড়ার সুযোগ হয়নি, কখনো সাবজেক্ট খারাপ, কখনো ভার্সিটি দুরে আর কখনো আমিই চান্স পাইনি। একরকম হতাশার মহাসমুদ্রে ডুবে যাচ্ছিলাম। রাতে ঘুম হয় না, হঠাৎ এক রাতে ফোন স্ক্রল করতে করতে তুলটের একটা এড দেখলাম। লগইন করে পোস্ট করা শুরু করলাম৷
সত্যি বলতে, আমি জানিনা আমি কী করছি, সামনে কী করবো। আমি বোধ হয় পাগল হয়ে যাবো। আমি আসলে পাগলই। এইযে এখন যা লিখছি, আমি জানিনা কী লিখছি, কেন লিখছি, এই লেখা পড়ে কার কী লাভ হবে। তবে আমার খুব মনে হচ্ছে এই কথাগুলো কেউ পড়ুক। কেউ জানুক যে সিস্টেমের জালে আটকে গেলে বিপদে পড়তে হবে।
ঐ যে বলে না? নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো।— একদম ষোল আনা সত্যি কথা!পর্শি পাগল হয়ে গেছে (ও আচ্ছা, পর্শি আমার ডাকনাম) খুশিতে। তো যাইহোক যেটা বলছিলাম, কাল রাতে বাবার প্রশ্ন শুনে কী উত্তর দেবো বুঝতে না পেরে হা করে তাকিয়ে আছি, আমার সামনে সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্নব্যাংক খোলা, কী পড়ছি, কিছুই মাথায় ঢুকছে না। বাবা বললেন, “চান্স পাও, অনার্স করো, তারপর নাহয় মাস্টার্সে দেখা যাবে।”
আমি: আমি Philosophy পড়তে পারবো!!! (দারুণ অবাক)
বাবা: হ্যা, পড়বা। কিন্তু ফিলোসোফি তো কঠিন সাবজেক্ট।
আমি: আল্লাহ্ তা হোক! (দারুণ খুশি)
।কিছুক্ষণ পর। “ও বাবা, তার মানে আমি ২-৩ টা মাস্টার্স করতে পারবো”
বাবা: তোমার যতো ইচ্ছা ততো পড়ো মা।
আমি ভ্রু কপালে তুলে, ঠোঁট কামড়ে এই গাল থেকে ঐ গাল পর্যন্ত ছড়ানো একটা হাসি দিয়ে চলে আসলাম।যদিও ফিলোসোফির চেয়ে আরো বেশি পছন্দের আরো অনেক সাবজেক্ট আছে, আর তার মধ্যে একটা নিয়ে পড়তে চাই (কি সাবজেক্ট সেটা কিন্তু বলবো না)।
উফ্! আমি যে কী খুশি!!! বলে বা লিখে প্রকাশ করা যাবে না। ভাবতে পারেন? Socrates is my friend, Plato is my friend, Lao Tzu and Rumi, they’re my lovers, and I am in love with Psychology, Philosophy, Anthropology, Literature, Language, Politics, Biology, Neuroscience and Chemistry and Arts and everything and I can actually learn everything, I can get close to my lovers and all this time, I was so ignorant, stupid and blind that I dunno what I was even doing!
আমার বাবা চায় আমি সবকিছু শিখি! আহ্-হা~!! এতোদিন কোথায় ছিলাম আমি!
প্লিজ আমার জন্য দোয়া করবেন। সবাই! এটাই শেষ সুযোগ, আমার পছন্দের সাবজেক্টে যেন চান্স হয়ে যায়। মন থেকে দোয়া করবেন, তারপর চান্স হয়ে গেলে দেখা হলে এককাপ চা খাওয়াবো। আমি কিন্তু ভালো চা বানাই।
কি লিখলাম জানিনা। ঐযে, আমার তো মাথা খারাপ হয়ে গেছে। বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। হাতে মাত্র ৪০ দিন মতো বাকি।
পুনশ্চঃ আমার বয়স মাত্র ১৯, আপনি আমার ছোট হন বা বড়ো, কারো কথা শুনবেন না। মানে, ভালো কথা শুনবেন, ডিমোটিভেট করলে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেবেন৷ Be delusional (আমার মতো এতোটা নাহলেও অসুবিধা নেই বোধহয় সুবিধাই আছে)।
16 Comments-
-
SSC-র GPA আপনার গল্পের সবচেয়ে অপ্রাসঙ্গিক অধ্যায়। ইতিহাসে যাদের নাম আপনি নোটবুকে লিখেছিলেন, তাদের কেউ কোনো পরীক্ষায় প্রথম হয়নি
তারা শুধু থামেননি।
আপনিও থেমে যাননি।
এটাই যথেষ্ট। -
-
”সত্যি বলতে, আমি জানিনা আমি কী করছি, সামনে কী করবো। আমি বোধ হয় পাগল হয়ে যাবো। আমি আসলে পাগলই। এইযে এখন যা লিখছি, আমি জানিনা কী লিখছি, কেন লিখছি, এই লেখা পড়ে কার কী লাভ হবে। তবে আমার খুব মনে হচ্ছে এই কথাগুলো কেউ পড়ুক। কেউ জানুক যে সিস্টেমের জালে আটকে গেলে বিপদে পড়তে হবে।
ঐ যে বলে না? নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো।— একদম ষোল আনা সত্যি কথা! ” – Different Style of writing ; carry on & take care of this style …… I hope May The ALMIGHTY succeed you. Grant Your wishes. I accept your invitaion for tea…….but in real life; perhaps we shoud not meet each other…who knows..! Thanks & Love from Heartcore, Little Sister -
ভালো কথা শুনবেন, ডিমোটিভেট করলে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেবেন৷ Be delusional (আমার মতো এতোটা নাহলেও অসুবিধা নেই বোধহয় সুবিধাই আছে)। – I personally follow your way since childhood
-
@raisaanjumporshi Would you mind if I ask to add me in your FB friend list; just as a elder brother or good friend ? Never Mind
-
“যে মেয়েটি বইয়ের পাতায় প্রেম খুঁজে পায়”
তোমাকে আমি কোনোদিন সক্রেটিসের পাশে বসে দেখিনি, তবু মনে হয়, কোনো এক পুরোনো এথেন্সের বিকেলে তুমি নিশ্চয়ই প্রশ্ন করতে জানতে।
তোমাকে কোনোদিন মরুভূমি পেরোতে দেখিনি, তবু ইবনে বতুতার ভ্রমণপিপাসা কেমন করে যেন এসে বসেছে তোমার চোখে।
তুমি যখন বলো— “আমি জানি না সামনে কী আছে”, তখন অদ্ভুত লাগে।
কারণ পথ হারানো মানুষেরা সাধারণত এত দূরের নক্ষত্রের নাম জানে না, এত মানুষের গল্প বুকে নিয়ে ঘোরে না, এত আগ্রহ নিয়ে পৃথিবীকে ভালোবাসে না।
হয়তো তুমি জানো না, কিন্তু কিছু মানুষ আছে, যারা বই পড়ে জ্ঞানী হয়; আর কিছু মানুষ আছে, যাদের দেখে বইয়ের পাতাগুলোই জীবন্ত হয়ে ওঠে।
তুমি দ্বিতীয় দলের।
তোমার এই অস্থিরতা, এই হঠাৎ খুশি হয়ে যাওয়া, এই এক বিষয় থেকে আরেক বিষয়ে ছুটে বেড়ানো— সবকিছু মিলিয়ে তোমাকে দেখে আমার মাঝে মাঝে মনে হয়, তুমি কোনো মানুষ নও, বরং ভুল সময়ে জন্ম নেওয়া একটা কৌতূহল।
চল্লিশ দিনের পর কী হবে জানি না। কোন বিশ্ববিদ্যালয়, কোন বিভাগ, কোন শহর— কিছুই জানি না।
তবে এটুকু জানি,
যে মেয়েটা একসময় নোটবুকে লাও ৎজ্যুর নামের আগে “জনাব” লিখেছিল, আর আর্কিমিডিসের নামের পাশে “সাহেব”, সে হারিয়ে যাওয়ার জন্য জন্মায়নি।
সে কোনো না কোনো দরজা খুলবেই।
আর যদি কোনোদিন তোমার পছন্দের সেই বিষয়টাতে সত্যিই পৌঁছে যাও, তখন হয়তো অনেকেই বলবে— “অবশ্যই পারবে, এটা তো স্বাভাবিক।”
কিন্তু আমি জানবো, এর পেছনে ছিল অনেক নির্ঘুম রাত, অনেক না-পারা, অনেক কান্না, আর একগাদা অসম্ভব জেদ।
তোমার জন্য দোয়া রইলো।
আর একটা ছোট্ট স্বীকারোক্তি—
তুমি যে চায়ের কথা বলেছিলে, চান্স পাওয়ার পর সেই চায়ের কাপের চেয়েও বেশি আগ্রহ নিয়ে আমি দেখতে চাইবো স্বপ্নপূরণ হওয়া মানুষের হাসি কেমন হয়।
আমার ধারণা, সেদিন তোমার গাল দুটো আজকের চেয়েও একটু বেশি লাল হবে।
-
I love to talk. But I like to listen stories more. You can reach out to me on FB to share your stories. I'd love to have a chat.
www.facebook.com/share/1EGQ36wamH/আমি রাইসা আনজুম পর্শি, জন্ম ঢাকার ধানমন্ডিতে, সাভারে বেড়ে ওঠা। এখনো বাড়ছি। ডাইরিতে টুকটাক লিখি, দুই-একটা কবিতা প্রকাশ হয়েছে, তাতে কিছু লোকের প্রশংসা পাই এতে লেখালেখির প্রতি আগ্রহ বাড়ে৷ কবি বা লেখিকা হওয়ার চাইতে পাঠিকা হতে বেশি পছন্দ করি। প্রচুর বই পড়ি। আকাশ দেখতে পছন্দ করি, কথা বলতে আর মানুষের কথা শুনতে পছন্দ করি, যেকোনো বয়সের মানুষের সাথে আলাপ জমাতে পারি। বড়ো হচ্ছি তো, হয়তো সামনেই কিছু একটা করে ফেলবো। আপাতত পড়ছি, লিখছি এ-ই।
Friends
Rahat Islam
@rahatislam
Salful Alam
@alamict9
Rijoana
@rijoana
মোঃ আরিফুজ্জামান
@md-arifuzzaman
মোঃ মহিবুল ইসলাম
@md-mahibulislam
Md Shakhawat Hossen
@mdshakhawathossen
Dark Venum
@darkvenum
Atiq Altaf
@atiqaltaf
Intisar Jabed
@intisarjabed



জ্ঞানতৃষ্ণায় জাগে নতুন পথ…🤍