Profile Photo

মিহির চৌধুরী ইমনOffline

  • mihirChowdhuryEmon
  • অভিযোগ নেই
    মিহির চৌধুরী ইমন

    আমি অন্ধকারে কখনো হেঁটেছি,
    কখনো বা আলোয়—
    গভর্নরের সাক্ষরিত একটি নোটের জন্য।

    আমি ক্ষুধার তীব্র যন্ত্রণায়
    কখনও চিৎ হয়ে,
    কখনও কাৎ হয়ে শুয়েছি পার্কের বেঞ্চে।

    আমি অরক্ষিত—
    মানুষ আজ নিজের স্বার্থে বিমোহিত।

    তবু—
    এই সমাজের মানুষের প্রতি
    আমার তেমন কোনো অভিযোগ নেই।

    শুধু—
    তোমার চোখে চোখ রেখে
    কথা বলতে পারার আনন্দে।

    4
    5 Comments
Skip to toolbar