Profile Photo

মিহির চৌধুরী ইমনOffline

  • mihirChowdhuryEmon
  • Profile picture of মিহির চৌধুরী ইমন

    মিহির চৌধুরী ইমন

    14 hours, 16 minutes ago

    অশোভনের ভাষা
    মিহির চৌধুরী ইমন

    মানুষ গভর্নরের সাক্ষরিত নোটের আবহে
    নিজের বিস্তার মেলছে,
    সে-খানে বড়ো বড়ো ডিগ্রিধারী সার্টিফিকেট
    নীরবে হারায় তার মূল্য।

    শহরের বড়ো বড়ো দালানকোঠা
    আর কর্পোরেট অহংকার
    আয়নার প্রতিফলনে মানুষের মুখে ফুটে ওঠে।

    নীরবতা ভেঙে যদি মুখফসকে
    কোনো শব্দ বের হয়—
    তবে তাকে বলা হয় অশোভন।

    কী নির্মম সময়, আজ অপেক্ষমান—
    মুখের উপর সত্য
    বলার আগে
    নিজের অবস্থান বুঝে নিতে হয়।

    3
    3 Comments
Skip to toolbar