Profile Photo

রাইসা আনজুম (পর্শি)Offline

  • raisaanjumporshi
  • অনুভূতিগুলো নিজের মধ্যে চেপে রাখাকে ইমোশনাল ইন্টেলিজেন্স বলে না। আনন্দ যেমন আমরা প্রকাশ করি, দুঃখগুলোকেও তেমনই প্রকাশ করতে হয়, ছাড়তে হয়। দুঃখ প্রকাশ করলে দুঃখ কমে, মন হালকা হয়।

    বড় চাচ্চুর সাথে খুব বেশি স্মৃতি নেই। চাচ্চু মারা যাওয়ার পর হাউমাউ করে কেঁদেছি। কেন কাঁদছিলাম জানিনা।
    অংকে আমার বরাবরই ভয়, ক্লাস থ্রি-তে পড়ি, বাবার কাছে মাঝে মাঝে অংক করতাম, বড়ো মামা পড়াতেন যখন সময় পেতেন। আমি কারো কাছেই অংক করতে চাইতাম না। বড়ো চাচ্চু একবার বাসায় আসেন, কথায় কথায় বই নিয়ে বসতে হয়, ঐ একবারই বসি, চাচ্চুর কথা স্পষ্ট মনে নেই তবে তিনি বলেছিলেন, “তোর তো মাথা পাকা, কতো স্টুডেন্ট পড়াইছি! টাকাও নেই নাই। কাছাকাছি থাকলে তো আমিই পড়াইতে পারতাম। সিদ্দিক কী করে! ও তো ভালো স্টুডেন্ট ছিলো।……”

    চাচ্চু উর্দু বলতে পারতো আর আমরা দুইবোন হিন্দি। আর্শি ছোটবেলা থেকেই কথা কম বলে৷ যখন চাচ্চুর সাথে আলাপ শুরু হতো, চাচ্চুর হাসি আর “আপ ক্যায়সে হ্যায় মোহতারমা?” দিয়ে।

    আমার বড়ো চাচ্চু গরুর মাংস দারুণ পছন্দ করতেন। আর করলা ভাজি। আমি যদিও করলা খাই না। আমার খুব ইচ্ছে ছিলো আরো বড়ো হয়ে একবার নিজের হাতে রান্না করে চাচ্চুর সাথে দেখা করতে যাবো। চাচ্চুকে নিজের সামনে বসে খাওয়াবো। আর চোখ ভরে দেখবো। কে জানতো চাচ্চু এতো তাড়াতাড়ি চলে যাবে?
    আচ্ছা চাচ্চু, ক্যায়া আপ দেখতে হো আসমান সে কি হাম আপকে লিয়ে কিতনা তাড়াপতে হ্যায়? আপ কাহা হো? হাম আল্লাহ্ সে দুয়া মাঙতে হ্যায় কি ও আপকো জান্নাতকা উঁচা মাকাম দে। পাতা হ্যায়, হাম পাগালো কে তারহা রো রেহে থ্যে কিছি নে নেহি দেখা। হাম কিছিকো দিখা নেহি পাতে। অর আল্লাহ্-কো বহৎ উল্টা সিধা বোল দিয়া কি কিউ ও আপকো লে গ্যায়ে……..সামাঝ আনে পার তুরান্ত নামাজ পাড়হনে ব্যাঠ গ্যায়ে, অর দুয়া মাঙ্গি আপকে লিয়ে। আপ যাহাভী হো, ঠিক রাহো। আপসে পাতা নেহি কিউ, ক্যাসে বহৎ প্যেয়ার কারতে হ্যায়। মুঝে ভী নেহি পাতা থা। আপকে যানে কে বাদ পাতা চালা। যাব হাম মিলেঙ্গে না, আপকো জারুর সামনেছে বাতায়েঙ্গে। আপসে বহৎ প্যেয়ার কারতে হ্যায়। বহহহহৎ য্যায়াদা!!!

    গতো ১১-ই জুন আমার চাচ্চু মারা যান। ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ্ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
    (আমিন)

    6
    6 Comments

আমি রাইসা আনজুম পর্শি, জন্ম ঢাকার ধানমন্ডিতে, সাভারে বেড়ে ওঠা। এখনো বাড়ছি। ডাইরিতে টুকটাক লিখি, দুই-একটা কবিতা প্রকাশ হয়েছে, তাতে কিছু লোকের প্রশংসা পাই এতে লেখালেখির প্রতি আগ্রহ বাড়ে৷ কবি বা লেখিকা হওয়ার চাইতে পাঠিকা হতে বেশি পছন্দ করি। প্রচুর বই পড়ি। আকাশ দেখতে পছন্দ করি, কথা বলতে আর মানুষের কথা শুনতে পছন্দ করি, যেকোনো বয়সের মানুষের সাথে আলাপ জমাতে পারি। বড়ো হচ্ছি তো, হয়তো সামনেই কিছু একটা করে ফেলবো। আপাতত পড়ছি, লিখছি এ-ই।

Friends

Profile Photo
Rahat Islam
@rahatislam
Profile Photo
Salful Alam
@alamict9
Profile Photo
Rijoana
@rijoana
Profile Photo
Md Shakhawat Hossen
@mdshakhawathossen
Profile Photo
Dark Venum
@darkvenum
Profile Photo
Atiq Altaf
@atiqaltaf
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Skip to toolbar