-
“অধর্ম বিপণন”
——মোস্তাক আহমেদ।
================================তুমি ওখানে মসজিদ গুঁড়িয়ে দিচ্ছো উল্লাসে,
আর এখানে বুকে জ্বেলে দিচ্ছো প্রতিহিংসার আগুন। এখানে ওরা মসজিদ ভেঙে, দেবতার সর্বোচ্চ মূর্তি বানিয়ে ঈশ্বরের উচ্চতা মাপছে!আফসোস, হিন্দু বা মুসলিমের আগে এরা মানুষ !
তবুও ধর্মীয় পরিচয় নিয়ে সকালে খবরের কাগজ খুলি, আর রাতে আতঙ্কে চোখের পাতা খুলে রাখি।
ওরা যখন কোরআন পুড়ে ফেলে, তখন ওরা হিন্দু হয় কী করে? ওরা যখন মন্দির ভাঙতে আসে, তখন মুসলিম হয় কীভাবে?ওরা হিন্দু মারে ধর্মের নামে, ওরা মুসলিম মারে বিশ্বাসের নামে। অথচ —রক্তের রঙ ভিন্ন হয়না আর লাশের কোনো জাত হয় না। তোমার বিশ্বাস করতে কষ্ট হলেও জেনে রেখো, ওরা ঈশ্বরের জন্য লড়ছে না!
আহহা! বাকীদের কী করে বুঝাই—
এরা হিন্দু মারছেনা, ওরা মুসলিম মারছে না!
ওরা ব্যবসা করছে, ব্যবসা!
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
পি.কে. সরকার
@pksarker
Nipun Chandra
@nipunch
Dr. Shaheen Mahmud
@shaheen
আবু তালহা নাটোরী
@abutalhanatori
সা দি য়া (নন্দিনী)
@nandini
AdabenTatali
@adabentatali