Profile Photo

মিহির চৌধুরী ইমনOffline

  • mihirChowdhuryEmon
  • মাতৃকোল
    মিহির চৌধুরী ইমন

    তুমি এলেই
    পূর্ণতা পাবে চেনা শহরের মানচিত্র,
    সবুজ অরণ্য ছুঁয়ে
    নরম রোদ নেমে আসবে আমার উঠোনে।

    তোমার আগমনে
    বর্ণমালার ভেতর জেগে উঠবে জীবনের শব্দ,
    নতুন গোলাপের গন্ধে
    আমার কবিতায় ফিরবে লাল-সবুজের রং।

    তুমি ভালোবাসলেই
    শিকড়ের গন্ধে জেগে উঠবে সংস্কৃতি,
    ভাটি-বাংলা
    ফিরে পাবে তার হারানো গান।

    তুমি এলেই
    বাংলার সুরে
    নবাগত শিশু হেসে উঠবে মাতৃকোলে,
    মুক্তছন্দে তোমার হৃদয়ে
    জন্ম নেবে আমার কবিতার নতুন মানচিত্র।

    6
    3 Comments
    • ভালোবাসায় ফেরে শিকড়…..🤍

    • জীবনানন্দ দাশের সেই ‘রূপসী বাংলা’র কথা মনে পড়ে গেল।
      বাংলার প্রকৃতি আর সংস্কৃতিকে আপনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
      সত্যিই প্রশংসনীয়, চালিয়ে যান

    • নিজস্ব সংস্কৃতি, শিকড় আর ভালোবাসায় ফেরা……………

Skip to toolbar