-
হৃদয় ঘুড়ি
– শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানযে আশায় স্বপ্ন বসতি
আঁখি যুগল তাকায়ে দূরে
তার সবটুকুই কি সম্ভাবনা
যা রয়েছে উদাসীর মনজুড়ে।কি জানি কি ভাবনায়
সারাক্ষণ যা মনজুড়ে রয়
তার প্রাপ্তি কি শুধুই দুরাশা
নাকি ধোঁকা সম্মুখ সম্ভাবনায়।যার লাগি হৃদয় কাঁদন
বুকজুড়ে সারাক্ষণ মাতম
তার দেখা কি মিলবে হায়
নাকি প্রতিক্ষা জনম জনম।যে আশায় উড়ছে হৃদয় ঘুড়ি
তার সুতো কি যাবে ছিঁড়ি
নাকি উড়ে উড়ে ঐ প্রাপ্তিতে
কিম্বা শুধুই একাকি বাড়াবাড়ি।বাড়াবাড়ি কিম্বা স্বপ্ন দেখা
সবকিছু অনিশ্চয়তা নির্ভর
হৃদয় ঘুড়ি তবু করে উড়াউড়ি
যদি পৌঁছায় প্রত্যাশা হৃদয় মাঝার।3 Comments
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
বহুমাত্রিক লেখক
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।



হৃদয় আসলে এক ঘুড়ি—উড়ে যেতে চায়, কিন্তু সুতো বাঁধা থাকে আশা আর অপেক্ষায়।