Profile Photo

আহমেদ আরভিনOffline

  • sweetsohely
  • Profile picture of আহমেদ আরভিন

    আহমেদ আরভিন

    2 days, 23 hours ago

    ওহে মেঘ বহো বাঁয়ে
    তার চারুচেলা আঁচের ভাজে ,
    তার কিশোরী সুর অমেয় ফুলে –
    এক বিষাদ সুখ ঘায়েল করে

    তার আঁখির তেজে মোর আঁখি থামে
    মোরে গুমোট-ঘোর বিনয়ে বাঁধে
    আর বিরহ তন্দ্রা বিষণতাকে
    সে কেন আগলে রাখে আমার নামে

    ওহে মেঘ কহো তারে
    আমি রাখিব তারে হৃদয় মাঝে
    এই আধেক প্রেম আর আধো জ্যোৎস্না
    আমি নিভিয়া দিব মোহ পানে

    ওহে মেঘ বহো বাঁয়ে
    মোর সুদূর সুখ-বিষাদ গাহে
    তার কেশের পাল উড়িয়া কাশে
    মোর ক্ষীণ মনে যে রইয়া যাবে ,

    ওহে মেঘ খুঁজো তারে –
    ভীষণ বিকাল নিরব ঘাটে ,
    নদীর তীরে স্রোত গাহে –
    সে ভেসে গেল সুর বিছায়ে ।

    ওহে প্রেম যাবার কালে
    তার আঁখির দেখা দিও আমারে ।
    ওহে মেঘ এই সূক্ষ্ম চিঠি
    তার কেশের ঢেউয়ে ভাসাইয়ো নায়ে ।

    5
    3 Comments
    • মেঘের মতো প্রেম —দূরে ভেসে যায়, কিন্তু মন ভিজিয়ে রেখে যায়।

    • নায়ে ভাসুক মেঘের চিঠি….🤍

    • মেঘের কাছে লেখা বিষণ্ন প্রেমপত্র।
      যেন এক বিষণ্ন প্রেমের সুর বয়ে গেল।
      অপূর্ব

কবিতাতে কথা হবে - প্রতি ছন্দে থাকবে গল্প নয় লিপ্সু ।

Friends

Skip to toolbar