Profile Photo

আহমেদ আরভিনOffline

  • sweetsohely
  • Profile picture of আহমেদ আরভিন

    আহমেদ আরভিন

    3 weeks, 5 days ago

    নিশীথে “লিখি”
    – আহমেদ আরভিন

    আর , তুমি থাকিয়া যাও এই প্রেমবুকে – মোর আঁখির কাছে , বিনয় বিরহ সুখে –
    থাকিয়া যাও মোর বিনম্র ঠোঁটে – মোর রণে লিপ্সা প্রেমের আন্দোলিত বিষে
    আর তুমি বাতাসে গাহিয়া যাও , যেন প্রাণবায়ু-প্রশ্বাসে স্থানু জলদে রইয়া যাও ।
    এই অধীর বিঘ্ন বিকাল – কত গতিময় পথচলা শেষে ,
    শুধু তুমি রইয়া যাও ক্ষনে আবছা প্রেমের লেশে ।

    আর এই আকাশ অঝোরের প্লাবনে বইয়া যাক
    যেন মোর অশ্রু লুকিয়া থাকিবে – এমনি এক বিষাদী সূরে রইয়া যাক
    এমনি এক শয়নে হৃদয়-আলাপ মৌন-নিনাদে থাকিয়া যাক
    নীল-সন্ধ্যা জলজ-মৃত্যুর কোলে এমনি এক আবাগে পুড়িয়া খাক ।
    তখনও নীল সমভার নীলান্তর বজ্রধ্বনি ডাকিবে ,
    কোনো এক নিস্তব্ধ ভার নীলকণ্ঠী প্রেমে কাছে আসিবে ,
    এমনি এক নূপুরী ঝংকারে শয়নবেলা ভাঙিয়া যাবে যে
    তোমার পদধ্বনিতেই তামসী শিশির গন্ধ আসিবে ।

    এই নিশীথ কৃষ্ণবেলায় তুমি ক্ষুদ্র মনে বসিয়া থাকিবে ,
    তোমার ঠোঁটে বিন্দু বিন্দু জল – আনন্দলোকে কম্পিত প্রহরে রাত জাগিবে ,
    রেশ কাটিবে কত অপেক্ষার – এক কবিতা স্পর্শী দূরত্বে যেন মেঘ থামিবে ।
    এত সময়ের বর্ষা নির্বাক –
    তমসাবৃত গগনভেদে শশাঙ্ক হিত জ্যোৎস্না দিবে যে লিখি
    তোমার কুঞ্চিত কবরীতে তা বেশ অম্লান ,
    এমনি এক সুষমা সুবাসে তুমি সেই চারুচেলা হরিৎ বৃত্ত ধাঁচে
    এমনি এক অনিন্দ্য বিভায় রূপ নিবে যে রজনী রইবে লাজে ,
    তখনই শুন্য-বিরহে সুখে , নিদাঘ সমীরণে এক বর্ষার চুম্বন
    আর এই মৃদু-পরশেই ভাঙিয়া যাবে গোটা সময়ের স্পন্দন ,
    আমি যে জাগিনাই ঐ শয়নবেলায় – মেঘ যে ডাকেনাই আমারে ,
    বিমর্ষ অবসরের তন্দ্রায় কী যে এক ঘোর তার – কে জানিত মেঘ ও যে স্বপ্ন দেখিবে ।

    5
    4 Comments
কবিতাতে কথা হবে - প্রতি ছন্দে থাকবে গল্প নয় লিপ্সু ।

Friends

Skip to toolbar