-
মা’কে কেবল মা’ হিসেবেই চেনা
ছোট্ট জিজ্ঞাসুক আমি,
মা, এই গাছটার নাম কী?
মা, ঐ গাছটার নাম কী?
মা, ওই পাশের গাছটার নাম কী?
বড্ড ঝালাচ্ছিস তো,
সব গাছের নাম আমি কীভাবে জানবো?
কেন জানবে না?
তুমি না মা।
মা’রা তো সব জানে!সময় বদলেছে আমি না…
মা, আমার বই কোথায় রাখলে?
জামাটা খুঁজে পাচ্ছি না।
নিজে গুছিয়ে রাখলে তবেই তো খুঁজে পেতিস।
তুমি আমার জিনিস না ধরলেই তো হয়।আমার অগোছালো জীবন যে গুছিয়ে দেয়।
পৃথিবীতে আসার পর পরই…
যে আমাকে কথা বলতে শিখিয়েছে,
ফুল,গাছ,পাখি চিনিয়ে দিয়েছে।
সে কিছু না পারলেই বলি,
তুমি এটুকুও পারো না, মা?অথচ আমি যখন কিছু পারতাম না,
সে কী আনন্দেই না
আমাকে নতুন জিনিস চেনালো, শেখালো।মা নামক মানুষটা আমার আগে জন্মেছে বলে,
আমরা ধরেই নিই…
তার তো সব জানার কথা, বোঝার কথা।
তাকে নতুন করে
কেন কিছু শেখাতে হবে,জানাতে হবে,বোঝাতে হবে।তার জন্য ফুল নিয়ে আসা খুব একটা বড় ব্যাপার না।
বরং ফুল দিয়ে কিছুটা অনুশোচনা কমাই।পরের দিন তো ফের বলবো
“তোমার তো এটা জানারই কথা, তুমি না মা?”ইফতিশা খানম
16 Comments-
-
-
-
লেখাটা পড়ে মনে হলো, আমরা অনেক সময় মায়ের দিকটা ভেবেই দেখি না। সুন্দর লিখেছেন।
মায়ের প্রতি আমাদের ছোট ছোট আচরণগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। ভালো লাগল পড়ে -
মা এবং সন্তানের সম্পর্কের মধ্যকার বোধ এবং উপলব্ধি সহজ ভাষায় সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন! মুগ্ধ হলাম। মঙ্গল প্রার্থনা করছি আপনার। শুভকামনা নিরন্তর…
-
-
Friends
ahsan habib
@habib083015
শিপন সরকার
@shepon
সাইফুন নেসা সীমা।
@mehermehershima
Shafi Hoque
@shafi-hoque
Bulbul-Ahsan
@bulbul-ahsan
আফরিন আক্তার
@afrin
রিফায়াত নিগার
@refayat-nigar
Iftekhar Alam Tanim
@iftekhartanim
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas



মায়ে’র প্রতি গভীর ভালোবাসার অনন্য প্রকাশ…