-
ইচ্ছের অপমৃত্যু
নাহার সুলতানা ময়না
কৈশোরে আহলাদ করা হয়ে উঠেনি
ঘরকন্নায় প্রথম বা শেষ ছিলাম না বলে,
শৈশবে নৈপুণ্য প্রদর্শন করা হয়নি
সহোদর রক্ষণাবেক্ষণের ছলে।
যৌবনে উল্লাস করতে পারিনি ধর্মের নিয়মানুবর্তিতা, পারিপার্শ্বিক সংস্কার,
পারিবারিক শাসন নামে নিপীড়ন,
তার পর শশুর অলয়, নাথ,অপত্য মায়ার বাঁধন।
সময়ের চক্র বেধে বয়ঃক্রম, আয়ুষ্কাল
ভাবলাম এখন বুঝি ইচ্ছে পুরণের সময়
কালের বর্ধমানে কখন যে বার্ধক্য দ্বার প্রান্তে
এসে সজোরে কড়া নাড়তে শুরু করছে
বুজার ফুরসতই হয়নি,
বলিরেখা বরাট কুঁচকানো ললাটে নীল টিপ
ঝুলে যাওয়া কপোলে সখের লাল তীল
বড্ড বেমানান লাগে আগে কেন যে দেয়নি।
কলেবর ভাঁজে ভাঁজে রন্ধ্রে রন্ধ্রে
একাধিক বিকার নির্দ্বিধায় অনুমতি বিহীন
অট্টালিকা ঘরে তুলেছে
এখন ইচ্ছে, আহলাদ, উল্লাস রুপ নিয়েছে
প্রতিনিয়ত প্রতি বেলায় নিয়ক করে
গরল নাশক, নিবারক, প্রতিষেধক।
একদিন যে সুযোগের অপেক্ষায় প্রহর গুনতাম
জলপ্রপাত, সমুদ্র, মেগালয়, পাহাড়,
সবাই মিলে দেখতে যাওয়ার।
সে এখন এক চিকিৎসা লয় থেকে আরেক চিকিৎসা লয়,
শারীরিক অবস্থা রোগ নির্ণয়।
পরিক্ষা নিরিক্ষার ফলাফল
অবশেষে লিখিত ব্যবস্থা পনা ধরিয়ে দেওয়া হাতে,
একটু বেঁচে থাকার তাগিদে।4 Comments
Friends
Emon Rahman
@emonrahman
শিপন সরকার
@shepon
শরীফ খান
@sharifkhan
identity client service
@identityclientservice
Saro
@saro
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
জিসান মাহমুদুল হাসান
@mxesun


অন্যের জীবন সাজাতে সাজাতে নিজের জীবনটাই ফুরিয়ে যায়……………………