Profile Photo

জিসান মাহমুদুল হাসানOffline

  • mxesun
  • তোমার জন্য সৃষ্টিকর্তাকেও অস্বীকার করতে চেয়েছি।
    ওমন সৌন্দর্য কোন বিশ্বাস নয়— এক ব্যক্তিগত বিস্ময়।

    তোমার জন্য আমি স্বাধীনতাকেও অস্বীকার করেছি।
    স্বেচ্ছায় বন্দী হয়েছি তোমার দুটি চোখের ভেতর।
    তুমি ছাড়া মুক্তি আমার জন্যে কোনো পুরস্কার নয়।

    তোমার জন্য আমি সকল সত্যকে জলাঞ্জলি দিয়েছি।
    যে সত্যে তোমার স্থান নেই, তার কোন প্রয়োজন নেই।
    আমি বাস্তবে…Read More

    3
    3 Comments
  • অনেকবার নিজের কাছে ফিরতে চেয়েছি।
    প্রতিবারই দেখিয়েছে— Error 404,
    যে মানুষটাকে খুঁজছিলাম, এখানে থাকে না আর;
    তুমি চলে যাওয়ার পর ঠিকানাটা বদলে গেছে।

    বুকের ভেতর এখনও আকাশ আছে, মেঘ আছে,
    শ্বাসও আছে— শুধু বসবাস নেই। আমি নেই।
    মাঝে মাঝে পুরোনো স্মৃতির লিংকে ক্লিক করি।
    সেখানেও দেখি—Errot 404: হৃদয় Not Found.

    আমি এখনও তোমার কাছে যাওয়ার পু…Read More

    5
    5 Comments
  • না-গোনা নির্ঘুম রাত। ৩ টা শব্দ। ১ টা অনুভূতি।
    এই ছিল আমাদের সমস্ত ইতিহাস।
    বাকি যা কিছু, তা ক্যালেন্ডার লিখে রেখেছে।
    আমরা শুধু রাতগুলো মনে রেখেছি।

    একেকটা রাত এত দীর্ঘ ছিল—
    মনে হতো ভোর আর পৃথিবীতে ফিরবে না।
    জানালার ওপারে আলো ফুটতো, আর
    আমার ভেতরে আরেকটা রাত জন্ম নিত।

    তিনটা শব্দ— এতটুকুই। সেই তিনটি শব্দের
    ভেতর আমি একটি…Read More

    4
    4 Comments
  • কবিতা আমি কী করে পাবো? ছন্দবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত—
    কত নিয়ম, কত ব্যাকরণ। ওভাবে আমি পারি না।
    অন্তরা যেমন মুখরাকে ধরে এক ছন্দ থেকে আরেক ছন্দে যায়,
    তোমার কাছে তেমন করে কথাগুলো বেঁধে উঠতে পারি না।
    মনে হয় সব শব্দ দম চেপে বসে আছে।

    তোমার শরীরের কাছে এসে আমি নতুন ঘাসের গন্ধ পাই,
    ভেজা মাটির ছোঁয়া পাই, বৃষ্টি পাই, শুধু কবিতাটা পাই না…Read More

    5
    4 Comments
  • দূর্বাসার অভিশাপে আমি সব ভুলে যেতে চাই।
    তোমার স্মৃতিতে আর কতকাল বন্দী হয়ে থাকবো?
    প্রতিটি বিকেল তোমার সন্ধ্যার দিকেই ঢলে পড়ে।
    প্রতিটি রাত এসে থামে একই ব্যাথাতুর অন্ধকারে।

    এই স্মৃতি যেনো ভালোবাসার চেয়েও দীর্ঘজীবী,
    আমি তার কারাগারে স্বেচ্ছাবন্দী, বহুবছর ধরে।
    আমি মুক্তি চাই—
    তোমাকে ভুলে যাওয়ার জন্য নয়,
    তোমাকে…Read More

    3
    2 Comments
  • এখনও কার্নিশ ধরে জোছনা ঝুলে থাকে,
    মনে পড়ে আমাদের নির্ঘুম রাত।
    কত কথা ভেসে যেত অন্ধকারের ভেতর,
    কত নীরবতা এসে বসতো ঠোঁটের উপর।

    রাত তখন এত গভীর ছিল না,
    কারণ দু’জন মানুষ জেগে থাকলে
    অন্ধকারও একটু আবেগী হয়ে ওঠে।
    জানালার বাইরে দূরের শহর ঘুমিয়ে পড়ত,
    আর আমরা ধীরে ধীরে ডুবে যেতাম
    অকারণ আলাপের দীর্ঘ স্রোতে।

    এখনও মাঝে মাঝে
    জোছনার আলো এ…Read More

    4
    3 Comments
    • কার্নিশে ঝুলে থাকা পুরোনো রাত …..🌙

    • কার্নিশে ঝুলে থাকা জোছনা
      অসাধারণ এক দৃশ্যকল্প।
      অনেকক্ষণ মনে থাকবে।

    • কার্নিশে ঝুলে থাকা জোছনা—একটা দারুণ রূপক, পুরো কবিতাকে আলাদা মাত্রা দিয়েছে।

  • যত্ন করে যন্ত্রণা দাও।
    ক্ষত যদি দাও, তবে আঙুল রেখো তার উপরও।
    ক্ষতেরও তো ইচ্ছে করে
    তোমার স্পর্শ নিয়ে ধীরে ধীরে সেরে উঠতে।

    যত্ন করে যন্ত্রণা দাও।
    যদি ঝড় নামাও, তবে বুকে বৃষ্টিও হয়ে থেকো।
    ধ্বংসেরও তো ইচ্ছে করে
    তোমার হাত ধরে আবার সবুজ হতে।

    যত্ন করে যন্ত্রণা দাও।
    অভিমান যদি দাও, তবে পাশে থেকো নিরবে।
    কখনো শব্দ ফুরিয়ে গেলে,
    আমার দীর…Read More

    3
    2 Comments
    • সব বিচ্ছেদ দূরত্বে হয় না; কিছু বিচ্ছেদ শুরু হয় যত্ন হারিয়ে যাওয়ার দিন থেকে।

    • যত্নের আঘাতে ভালোবাসার এপিটাফ…🖤

  • “কী সর্বনাশিনী বিষ পান ক’রে মধুক্ষরণের
    মতো প্রেম দিয়ে গেলে ভুল বাংলাদেশে—
    অবিস্মরণীয় প্রেম দিয়ে গেলে ভুল বাংলাদেশে।”
    — শক্তি চট্টোপাধ্যায়

    আজ আমি সেই ভুল দেশেরই বিভক্ত নাগরিক।
    এখানের দেশপ্রেমিক পরাধীনতার শিকল পরে।
    এখানে বিশ্বাসঘাতকরা রাষ্ট্রীয় উপাধিতে ভুষিত।
    এখানে বাঁচার জন্য রাজনৈতিক পরিচয় লাগে,
    অধিকার নামটা ডাস্টবিনে লিখা…Read More

    2
    3 Comments
  • আমি এমন একটা উৎপাতের জীবন কাটাবো তোমার সাথে।
    এই এখন- গরমে, ঝড়ে এক উৎপাত জড়িয়ে আছে, তেমন।

    তুমি বকবে -‘ঝড়ের ঝাপটায় ঘড় ভিজে গেলো।’
    বলবে- ‘ছাদের শুকাতে দেয়া লাল পাড়ের শাড়ি
    আবারও ভিজে একসা আর তুমি বসে বৃষ্টি দ্যাখো!
    এখনো জানলাটা বন্ধ করো নি! জ্বর বাঁধাবে তো।
    ক্ষণে ক্ষণে অভিশাপ দিবে –
    “তোমার সংসারে এক মুহুর্ত সুখ পাই নি”
    আমি তোমার সাথে…Read More

    3
    3 Comments
  • আমি তোমার ঠোঁটের কোনে,
    তোমার চোখের গভীরে, তোমার মুখের আদলে
    নিমেষনিহত তাকিয়ে থাকি—
    কথা পড়বো বলে।

    অত কথা কী করে বলো, কিছু না বলেই?
    কী করে নিঃশব্দে এত সুর তোলো?
    হাসিটুকু গুঁজে রাখো কেমন করে
    একফালি চাঁদের মতো ঠোঁটের ভাঁজে?

    আমি তোমাকে দেখি—
    কেমন করে প্রার্থনা করার মতো করে
    তুমি কথা বলো।
    মেঘের প্রবাহের মতো এক চিলতে স্নিগ্ধতার পর
    তোমা…Read More

  • আনমনে এসে কড়া নাড়বো তোমার মনে।
    ভালোবেসে ছুঁয়ে দেবো সোনার কাঠি,
    এলোমেলো হাওয়া হয়ে একদিন
    ছুঁয়ে দেবো তোমার কপালে রূপোর কাঠি।

    ঘুম ভাঙবে না হয়তো, মুগ্ধতা জেগে উঠবে।
    নিঃসঙ্গতার অভিশাপ নিয়ে তুমি
    তবু আমার অপেক্ষায় থেকো।
    ওই আত্মঘাতী শোক বুকে নিয়েও
    খুব করে আমারে ভালোবেসো।

    একদিন বাতাসের পদশব্দে শুনতে পাবে পরিচিত হাসি।
    দেখবে— মায়া ক…Read More

  • আমি বৈশাখী ঝড়ের জন্য তোমার কাছে আসি—
    যখন আকাশ হঠাৎ সমস্ত সংযম ভেঙে ফেলে,
    গাছের পাতায় পাতায় উন্মত্ততার ভাষা জেগে ওঠে,
    যখন ধুলো আর বিদ্যুতের গন্ধে
    পৃথিবী নতুন করে নিজের নাম উচ্চারণ করে—
    তখনই তোমার দুয়ারে দাঁড়াই।

    কারণ শান্ত দিনে মানুষ নিজের মুখ লুকিয়ে রাখতে পারে,
    কিন্তু ঝড়ের ভেতর সমস্ত মুখোশ উড়ে যায়।
    আমি তোমার কাছে আসি আমার সব…Read More

  • খোলা আকাশের জানালা মেলে
    ঈশ্বর যেন দেখে আমাদের ব্যাকুলতা।
    আমি জানি— তোমার প্রয়োজন আছে,
    তুমি শোনো আমার মনকথা।

    তবু প্রশ্নটা থেকেই যায়—
    আমাদের সাক্ষাৎ সবসময় সামাজিক হবে কেন?
    অসামাজিক হয়ে একটুখানি ছুঁলেই কি
    সব কিছু অশুদ্ধ হয়ে যায়?
    কোন নিয়মে লেখা আছে স্পর্শ মানেই অপরাধ?

    তোমার নামিয়ে নেয়া চোখ
    আমি বসে বসে দেখি নিঃস্পলক।
    বিনম্র সেই দ…Read More

    3
    2 Comments
  • তুমি না, খুব বেশি ঈশ্বরের মতো—
    তোমাকে চাইতে গেলেই নিজের কাছেই ভিখারি মনে হয়।
    যেন দু’হাত পেতে দাঁড়িয়ে আছি এমন এক দরজার সামনে,
    যে দরজা খুলবেও না, আবার পুরোপুরি বন্ধও হবে না।

    আমি জানি, তোমাকে পাওয়া আমার নিয়তি নয়।
    তবুও অদ্ভুত অভ্যাসে প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করি।
    যেমন শুকিয়ে যাওয়া মাটি আকাশের দিকে তাকিয়ে থাকে,
    অথচ জানে না বৃষ্টি তার…Read More

    3
    2 Comments
  • আমি আজও সে সব শব্দের মৃতদেহ বয়ে বেড়াই,
    যেগুলো তোমার জন্য লেখা হয়েছিলো—
    অথচ পৌঁছানোর আগেই প্রাণ হারিয়েছে।
    খাতার মলাটের ভারে, স্মৃতির ধুলো গায়ে নিয়ে।
    কেউ তাদের নাম ধরে ডাকেনি, তাদের কণ্ঠ শুনেনি।
    তারা জানতো না, যার উদ্দেশে জন্ম হয়েছিলো-
    সে কোনোদিন তাদের অস্তিত্বের কথাও জানবে না।

    কখনো গভীর রাতে পুরোনো খাতা
    খুলে শব্দগুল…Read More

    3
    2 Comments
  • শহরে আজ ঘামের আবদার বেশি।
    হিমোগ্লোবিন মরছে সেই আবদার মেটাতে,
    আর অ্যাড্রেনালিন ব্রোকারের মতো ছুটে বেড়াচ্ছে।
    ঘামের দর এখন বুলিশ ট্রেন্ডে। বাজার উত্তপ্ত।
    কালোবাজারে চলছে জমজমাট সওদা—
    হিমোগ্লোবিন মেরে ঘাম বিক্রি করছে অ্যাড্রেনালিন।

    পুঁজিবাদী শহরে দুর্গন্ধমাখা ঘামের ভীষণ চাহিদা।
    বিখ্যাত কবিরা স্বপ্নাতুর কিশোরীর ঘামকে
    প্রেমের নাম…Read More

    3
    3 Comments
  • যখন কেউ নক্ষত্র চেনাবে তোমার জেগে থাকা রাত ধরে-
    তখন কি মনে পরবে আমারে?
    মুছে ফেলা রাত শেষে ঘাস’ভেজা ভোরে,
    তোমার ভুল স্বপ্ন নিয়ে নুন জমা শরীরে-
    মৃদু হেসে কি নামে ডাকবে তারে?

    যখন কেউ আঙুল জড়িয়ে হাটবে পাশে তোমার বন্দরে-
    তখন কি পরবে মনে আমারে?
    পুরোনো আদরে জং লেগে থাকা স্মৃতি,
    একটা বেহায়া মন আর ধুলো জমা চিঠি-
    ঝেরে সব, তার হাত ধরবে কি করে?…Read More

    3
    3 Comments
  • হেলেন, তোমাকে হারিয়েছে এই প্যারিস।
    তবে ট্রয়ের প্রাচীর ভাঙার আগে
    আমার ভেতরে ভেঙেছিল এক নগর।
    ইতিহাস সে কথা লেখেনি।

    ইতিহাস রাজাদের নাম মনে রাখে,
    যুদ্ধের কারণ মনে রাখে,
    জয়ী সেনাপতির নাম মনে রাখে—
    কিন্তু যে মানুষটি একজনকে হারিয়ে
    নিজের সমগ্র পৃথিবী হারিয়েছে,
    তার নাম ইতিহাসের প্রয়োজন হয় না।

    আমি কোনো ঋষি নই। সেই প্যারিস—
    যে একদিন সৌন্দর…Read More

    3
    3 Comments
  • যেদিন চওড়া পাড়ের বাসন্তি শাড়ি পরে আসবি,
    কপালে ছোট্ট লাল টিপ, হাতে কয়েকটি কাঁচের চুড়ি—
    মনে হবে,
    অস্তগামী সূর্য এসে তোর কপালে আশ্রয় নিয়েছে।
    সন্ধ্যার আলো মুখজুড়ে হুড়োহুড়ি করবে,
    আর কাঁচের চুড়িগুলো পাকা ধানের ক্ষেতে
    বয়ে যাওয়া হাওয়ার মতো
    টুংটাং করে গেয়ে উঠবে ফসলের গান।

    সেদিন তোর হাতে এক মুঠো শরৎ তুলে দেবো।
    দেবো কাশফুলের শুভ্রতা,…Read More

    5
    5 Comments
    • এক মুঠো শরৎতে পূর্ণ হোক তোমার আকাশ….🤍

    • কিছু মানুষকে সত্যিই একটা ঋতু উপহার দিতে ইচ্ছে করে। ❤️
      কী সুন্দর কল্পনা! খুব ভালো লাগল।

    • “পুরো একটা ঋতু উপহার দিতে ইচ্ছে করে”___ জিসান মাহমুদুল হাসান,সুন্দর লিখেছেন।অভিনন্দন, আপনাকে!

    • ফুল না দিয়ে পুরো বসন্ত উপহার দেওয়ার চিন্তাটা অসাধারণ

  • Load More Posts

Friends

Profile Photo
Hridoy
@solayman-uddin-hridoy
Profile Photo
Saro
@saro
Profile Photo
Redwan Khan
@redwan-khan
Profile Photo
Poly Alam
@butterflywords
Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Reazul Kabir
@reazul-kabir
Skip to toolbar