Profile Photo

জিনাতুন নেছাOffline

  • zinatunnesa99
  • Profile picture of জিনাতুন নেছা

    জিনাতুন নেছা

    • 3 months, 2 weeks ago

    যা ভেবেছি
    তার কিছুই হয় নি।
    হৃদয়ে পোড়া স্বপ্নের বিকট গন্ধ
    আর ধূসর ছাইয়ের স্তূপ।
    মানিয়ে নিতে নিতে ক্লান্ত বড়
    ভালো না থাকাই
    এখন রোজকার অভ্যাস!
    বিকেল এলেই জাগে পুরনো ক্ষত,
    প্রিয় কত কিছুই পোড়া মৌচাকের মতো
    বাতিলের খাতায় লিখিয়েছে নাম!
    মিলে না যখন জীবনের হিসাব
    মস্তিষ্কের শহরে দেখা দেয় নিদারুণ দুর্ভিক্ষ
    নিউরনে নিউরনে আটকে যায় সারা দেহের বার্তা
    তখন এ জগত সংসার হয়ে যায় ধূ ধূ মরুভূমি
    আর আমি?
    দিকহারা এক নিঃসঙ্গ শালিক!

    1
    1 Comment
Skip to toolbar