Profile Photo

Nahar moynaOffline

  • moyna
  • Profile picture of Nahar moyna

    Nahar moyna

    1 week, 6 days ago

    ★★প্রিয় সন্তান, ★★
    নাহার সুলতানা ময়না

    তুমি পৃথিবীতে আসবে সেই অপেক্ষায়,
    আমি প্রতি সেকেন্ড প্রতি মিনিট
    কাটিয়ে দিয়েছি অসহনীয় যন্ত্রণায়।
    কষ্ট গুলো নির্ধারিত ছিলো মেনেছি মহা খুশিতে,
    ভূমিষ্ট হলে এ ধরায় এলে
    প্রতিটি রাত নির্ঘুম তোমার নিঃশ্বাস গুনে গুনে
    একটিবারও দেয়নি চোখের পলক ফেলিতে।
    যখন হামাগুড়ি দিলে একপা দু পা হাটতে শিখলে,
    আমি পিছু ছাড়িনি
    কখন ব্যাথা পাও পরে গিয়ে বে খেয়ালে।
    রং ধনুর সাত রঙে সেরা রং খুঁজেছি
    কোন রঙে তোমাকে মানায়,
    লাল সবুজ, নীল বেগুনি নাকি সাদায়?
    তোমার খাবার, তোমার পোশাক
    তোমার খুশি তোমার আনন্দ তোমার ভালো থাকা,
    আমার ধ্যান আমার জ্ঞান শুধু এটাই
    বেলা শেষে তোমায় ভালো রাখা।
    আমার শেষ নিঃশ্বাস তোমার গুনতে হবেনা।
    আমার কাফন তোমায় বেছে আনতে হবে না।
    আমার দাফন তোমায় করতে হবেনা।
    প্রার্থনা রেখো তুমি ভালো আছো
    এটা যেন দেখে যেতে পারি
    সুখে আছো যেনে যেন মরি।
    আদোও আদোও স্বরে প্রথম মা বলে ডেকেছো,
    সেদিনই আমার সব ঋণের ভার চুকে দিয়েছো।

    ★★★★★★ মা ★★★★★★

    1
    1 Comment
Skip to toolbar