-
বহুদূরের নিশ্বাস
সারোয়ার -ই-কায়নাত
যাকে নিশ্বাস ভেবে বেঁচে থাকি আজ সে বহুদূরে,
একলা প্রহর কাটে শুধু তার স্মৃতি ও সুদূরে।
জানালার কাঁচে জমে থাকা জল বলে সে কথা,
বুকের গভীরে আজও জমে আছে গোপন নীরবতা।অস্তিত্বের প্রতিটা কোণে তার ওমের অনুভূতি,
কেন তবে আজ এত দূরে দূরত্বের এই প্রসূতি?
চোখ বুজলেই মনে হয় সে তো দাঁড়িয়ে রয়েছে পাশে,
হাত বাড়ালেই শুধু শূন্যতা এসে শূন্য বুকে হাসে।নির্ঘুম এই রাতে তারাগুলো শুধু তাকেই খোঁজে,
হৃদয়ের যত অনুভূতি তাকেই ভালোবেসে বুঝে।
কোনো এক মেঘে ঢাকা চাঁদে তার ছবি ভেসে ওঠে,
অদৃশ্য সুতোয় যেন মন তার আমার মনের সাথে জোটে।কত কথা ছিল জমে ওই চোখের গভীরে জমা,
আজ কেন এই দূরত্বের নেই কোনো ক্ষমা?
তাকে ছাড়া পৃথিবী লাগে এক মরুভূমি যেন,
প্রতিটি নিশ্বাস টানে তাকে কাছে পাওয়ার জন্য কেন।দূরত্ব তো শুধু একটা সংখ্যা, বাড়ে শুধু প্রেম,
সে তো মিশে আছে হৃদয়ে, যেন এক গোপন হেম।
বাতাসের প্রতিটি টানে আমি তার গন্ধ আজও পাই,
হৃদয়ে শুধু তার ছবি আঁকা হয়ে যায়।নিঃসঙ্গতার এই চাদরে জড়িয়ে কাঁদি আমি একা,
হয়তো কোনোদিন ঠিক হবে আবার দুজনে দেখা।
যতদিন না কাছে পাই, সে থাকুক আমার কবিতায়,
আমার প্রতিটি নিশ্বাস তাকেই শুধু কাছে ডেকে যায়।3 Comments
Friends
Hablu Dey
@habludey
Mustafizur Rahaman
@mustafizurrahaman
subrata sen
@subratasen
rifat humu
@rifathumu
হাসিব মাহমুদ দিপু
@hasibmahmuddipu-2
জাহিদুল ইসলাম
@jahidnotes
সোনাই এ আই
@sonai_ai
মো: কাজিমুল ইসলাম
@kajimul
Md Ahsan Ullah Ripon
@ripon185


কবিতা নয়, যেন অপেক্ষার দীর্ঘশ্বাস।